শপথের আগেই জিয়া ও খালেদার সমাধিতে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রাইম বার্তা অনলাইন
২১ আগস্ট ২০২৬ ১২:৩৬ পিএম
শপথের আগেই জিয়া ও খালেদার সমাধিতে নতুন রাষ্ট্রপতির শ্রদ্ধা

বঙ্গভবনে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রীর সমাধিতে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের পূর্বেই দলীয় ঐতিহ্য অনুযায়ী রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাজার জিয়ারত করবেন। এ সময় তিনি সেখানে সুরা ফতেহা পাঠ এবং তাদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করবেন।

এর আগে দলীয় সূত্রে জানা যায়, নবনির্বাচিত রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের পূর্বেই তিনি দলের অভিভাবকদের সমাধিস্থল পরিদর্শন করে শ্রদ্ধা জানাতে চান। শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে এ কর্মসূচি পালন করার কথা রয়েছে তার।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...