শ্যামপুরে বেকারির দোকানে সুইচ অন করতে গিয়ে কিশোরের মৃত্যু
রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় একটি বেকারি দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে দোকানের একটি মেশিনে সুইচ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতকে হাসপাতালে নিয়ে আসা দেলোয়ার হোসেন দুলাল জানান, সকালে দোকানের কাজ শুরু করতে গিয়ে সুইচ দেওয়ার মুহূর্তে হঠাৎ বিদ্যুতাগুনে আক্রান্ত হন ইব্রাহিম।
নিহত ইব্রাহিমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজলিয়া গ্রামে। তার বাবার নাম সুকু মিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ রাখছে সরকার
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত ১২
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী ও পরিবেশবান্ধব…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠক
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায় ১২০ প্রতিষ্ঠানের…

আরও পড়ুন

শ্যামপুরে বেকারির দোকানে সুইচ অন করতে গিয়ে কিশোরের মৃত্যু
রাজধানীর শ্যামপুর থানাধীন ধোলাইপাড় এলাকায় একটি বেকারি দোকানে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোর ৫টার দিকে দোকানের একটি মেশিনে সুইচ দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৬টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহতকে হাসপাতালে নিয়ে আসা দেলোয়ার হোসেন দুলাল জানান, সকালে দোকানের কাজ শুরু করতে গিয়ে সুইচ দেওয়ার মুহূর্তে হঠাৎ বিদ্যুতাগুনে আক্রান্ত হন ইব্রাহিম।
নিহত ইব্রাহিমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কাজলিয়া গ্রামে। তার বাবার নাম সুকু মিয়া। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবগত করা হয়েছে।
সম্পর্কিত খবর
সৌদি বিমানবন্দরে হামলায় দুই প্রবাসীর মৃত্যু, আহতদের খোঁজ…
মাদরাসাছাত্রীকে উত্ত্যক্তকে ঘিরে সালথার কয়েক গ্রামে রণক্ষেত্র, আহত…
ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোট পাহারার নির্দেশ সেলিম উদ্দিনের
আজ ৫৭তম বিশ্ব মান দিবস, এবারের প্রতিপাদ্য সাশ্রয়ী…
সৌদিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরাতে রাষ্ট্রদূতের সঙ্গে…
বাজারে অতিরিক্ত দাম আদায় বন্ধে অভিযান, ৪৬ জেলায়…