চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, জরিমানা ও উচ্ছেদ
নগরের জিইসি মোড় এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার বিকেলে এলাকাটিতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাঁচটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং দুই খাবারের দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চসিকের স্ট্রাইকিং ফোর্সের ১০ সদস্যের একটি দল গত ২০ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে দুই নম্বর গেটমুখী ফুটওভার ব্রিজের গোড়া থেকে বাটা গলি পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। এসময় সড়কে ময়লা ফেলা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়িত্বে দুই খাবারের দোকান থেকে জরিমানা আদায় করা হয়। এছাড়া জব্দ করা দোকানের মালামাল সংরক্ষণাগারে পাঠানো হয় এবং ভবিষ্যতে রাস্তায় মালামাল রাখবেন না মর্মে দোকানিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
নগরবাসীর সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এবং যানজট নিয়ন্ত্রণে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
সম্পর্কিত খবর
ঢামেকের সামনে কিশোরীর লাশ: রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
আনোয়ারায় ইয়াবা ও নগদ টাকাসহ ডাকাত সর্দারের স্ত্রী গ্রেফতার
চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১৪৩
বিদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ, চালু অনলাইন সেবা
শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে: মেয়াদোত্তীর্ণ ডায়াপার বিক্রিতে আড়াই লাখ জরিমানা
চট্টগ্রামে ফোন বিরোধে ছুরিকাঘাতে নিহত সাকিব, তদন্তে পুলিশ

আরও পড়ুন

চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট, জরিমানা ও উচ্ছেদ
নগরের জিইসি মোড় এলাকায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। বৃহস্পতিবার বিকেলে এলাকাটিতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পাঁচটি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং দুই খাবারের দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
চসিকের স্ট্রাইকিং ফোর্সের ১০ সদস্যের একটি দল গত ২০ আগস্ট বিকেল সাড়ে ৩টা থেকে দুই নম্বর গেটমুখী ফুটওভার ব্রিজের গোড়া থেকে বাটা গলি পর্যন্ত এ অভিযান পরিচালনা করে। এসময় সড়কে ময়লা ফেলা এবং ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়িত্বে দুই খাবারের দোকান থেকে জরিমানা আদায় করা হয়। এছাড়া জব্দ করা দোকানের মালামাল সংরক্ষণাগারে পাঠানো হয় এবং ভবিষ্যতে রাস্তায় মালামাল রাখবেন না মর্মে দোকানিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
নগরবাসীর সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে এবং যানজট নিয়ন্ত্রণে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এই ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।
সম্পর্কিত খবর
ঢামেকের সামনে কিশোরীর লাশ: রহস্য উন্মোচন, গ্রেফতার ৩
আনোয়ারায় ইয়াবা ও নগদ টাকাসহ ডাকাত সর্দারের স্ত্রী…
চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১৪৩
বিদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ, চালু অনলাইন সেবা
শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে: মেয়াদোত্তীর্ণ ডায়াপার বিক্রিতে আড়াই লাখ…