চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১৪৩
চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১টি জেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় বুধবার গত ২৪ ঘণ্টায় রেঞ্জাধীন এলাকাগুলোতে ১৫১টি পৃথক অভিযান চালানো হয়। এসময় পুলিশ প্রায় ৮৮ কেজি গাঁজা, সাড়ে ছয়শো লিটারেরও বেশি চোলাই মদ, ৫ হাজার ৭৮৪ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ স্কফ সিরাপ ও ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় দায়ের করা হয়েছে ৩৭টি মামলা এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে একশত ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রায় ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
আনোয়ারায় ইয়াবা ও নগদ টাকাসহ ডাকাত সর্দারের স্ত্রী গ্রেফতার
বিদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ, চালু অনলাইন সেবা
শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে: মেয়াদোত্তীর্ণ ডায়াপার বিক্রিতে আড়াই লাখ জরিমানা
চট্টগ্রামে ফোন বিরোধে ছুরিকাঘাতে নিহত সাকিব, তদন্তে পুলিশ
মামলার জেরে পুলিশের হেলমেট চুরি করলেন মাইক্রোবাস চালক
রাষ্ট্রপতির শপথ: বিকেল থেকে রাত পর্যন্ত বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক…

আরও পড়ুন

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১৪৩
চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১টি জেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ১৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীর নির্দেশনায় বুধবার গত ২৪ ঘণ্টায় রেঞ্জাধীন এলাকাগুলোতে ১৫১টি পৃথক অভিযান চালানো হয়। এসময় পুলিশ প্রায় ৮৮ কেজি গাঁজা, সাড়ে ছয়শো লিটারেরও বেশি চোলাই মদ, ৫ হাজার ৭৮৪ পিস ইয়াবা এবং বিপুল পরিমাণ স্কফ সিরাপ ও ভারতীয় মদ উদ্ধার করতে সক্ষম হয়।
এ ঘটনায় দায়ের করা হয়েছে ৩৭টি মামলা এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে একশত ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও প্রায় ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
আনোয়ারায় ইয়াবা ও নগদ টাকাসহ ডাকাত সর্দারের স্ত্রী…
বিদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ, চালু অনলাইন সেবা
শিশুদের স্বাস্থ্য ঝুঁকিতে: মেয়াদোত্তীর্ণ ডায়াপার বিক্রিতে আড়াই লাখ…
চট্টগ্রামে ফোন বিরোধে ছুরিকাঘাতে নিহত সাকিব, তদন্তে পুলিশ
মামলার জেরে পুলিশের হেলমেট চুরি করলেন মাইক্রোবাস চালক
রাষ্ট্রপতির শপথ: বিকেল থেকে রাত পর্যন্ত বঙ্গভবন এলাকায়…