হাইকোর্টের জামিনে কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দীর্ঘদিন কারাবন্দি থাকার পর অবশেষে মুক্তি লাভ করেছেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে তিনি অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিলেন।
বনানী থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনি এ জামিন পান। গত ৮ জুলাই তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। এর আগে তিনি পৃথক আটটি মামলায় জামিন পেয়েছিলেন।
আইনি প্রক্রিয়ায় গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন। পরবর্তীতে ৯ আগস্ট হাইকোর্টে জামিনের জন্য আবেদন করলে আদালত শুনানি শেষে ১০ আগস্ট তাকে অন্তর্বর্তী জামিনের আদেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে আজ তিনি কারামুক্ত হলেন।
সম্পর্কিত খবর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল হক
জামুকার মহাপরিচালকের দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মোস্তফা জামান
পিবিআই সেজে মামলার বাদী-বিবাদীদের কাছে টাকা তুলতেন যে প্রতারক, কসবায়…
কার্গো রপ্তানি ঘিরে রেলের আয় বাড়ানোর তাগিদ সংসদীয় কমিটির
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী চত্বর
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল ভূমি মন্ত্রণালয়ে

আরও পড়ুন

হাইকোর্টের জামিনে কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক
সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক দীর্ঘদিন কারাবন্দি থাকার পর অবশেষে মুক্তি লাভ করেছেন। বুধবার (১৯ আগস্ট) দুপুরে কেরানীগঞ্জের বিশেষ কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এর আগে গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে তিনি অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছিলেন।
বনানী থানায় দায়ের হওয়া হত্যাচেষ্টা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনি এ জামিন পান। গত ৮ জুলাই তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। এর আগে তিনি পৃথক আটটি মামলায় জামিন পেয়েছিলেন।
আইনি প্রক্রিয়ায় গত ২৭ জুলাই নিম্ন আদালত তার জামিন আবেদন নাকচ করে দেন। পরবর্তীতে ৯ আগস্ট হাইকোর্টে জামিনের জন্য আবেদন করলে আদালত শুনানি শেষে ১০ আগস্ট তাকে অন্তর্বর্তী জামিনের আদেশ দেন। সেই আদেশের পরিপ্রেক্ষিতে আজ তিনি কারামুক্ত হলেন।
সম্পর্কিত খবর
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্ব পেলেন মেজর জেনারেল মাহবুবুল…
জামুকার মহাপরিচালকের দায়িত্ব পেলেন অতিরিক্ত সচিব মোস্তফা জামান
পিবিআই সেজে মামলার বাদী-বিবাদীদের কাছে টাকা তুলতেন যে…
কার্গো রপ্তানি ঘিরে রেলের আয় বাড়ানোর তাগিদ সংসদীয়…
জবি এলাকায় বিশ্বজিৎ দাসের নামে নির্মাণ হবে ফ্যাসিবাদবিরোধী…
প্রক্সি দিয়ে নিয়োগ পরীক্ষা, যোগদানের দিনেই ধরা পড়ল…