অতীত আঁকড়ে না ধরে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান ভারতীয় হাইকমিশনারের
ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে অতীতকে ভুলে না গেলেও তাতে সায়াত্মক না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রকৃত বন্ধু হলেন তারাই যারা একে অপরের সমস্যা বোঝে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে তা সমাধানে এগিয়ে আসে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত ওয়েস্টিন হোটেলে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার দুই দেশের অভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, নিঃশর্ত পারস্পরিক আস্থাই যেকোনো সুদীর্ঘ সম্পর্কের মূল ভিত্তি।
দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, দুই দেশের ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা শুধু সীমান্ত ভাগ করে নন, একই স্বপ্ন ও আকাঙ্ক্ষার অংশীদার। স্থবিরতা কাটিয়ে উঠতে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
সম্পর্কিত খবর
মিরপুরে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৪৬ জন আটক
নীলক্ষেত-ঢাকা কলেজ: যেভাবে গড়া হলো গণঅভ্যুত্থানের ভিত্তি
মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির অভিযান, গ্রেফতার ১৪৬ জন
তিন জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার, আদেশ জারি
কাতারের সাথে জ্বালানি ও অর্থনীতিতে ঘনিষ্ঠ সহযোগিতা
বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজারসহ আটক ৩, জরিমানা ৬০ হাজার

আরও পড়ুন

অতীত আঁকড়ে না ধরে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান ভারতীয় হাইকমিশনারের
ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও এগিয়ে নিতে অতীতকে ভুলে না গেলেও তাতে সায়াত্মক না হয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিয়োজিত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, প্রকৃত বন্ধু হলেন তারাই যারা একে অপরের সমস্যা বোঝে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে তা সমাধানে এগিয়ে আসে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত ওয়েস্টিন হোটেলে কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) একটি ব্যবসায়ী প্রতিনিধিদলকে সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার দুই দেশের অভিন্ন সংস্কৃতি ও ঐতিহ্যের কথা তুলে ধরে বলেন, নিঃশর্ত পারস্পরিক আস্থাই যেকোনো সুদীর্ঘ সম্পর্কের মূল ভিত্তি।
দীনেশ ত্রিবেদী আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দুই দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, দুই দেশের ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তারা শুধু সীমান্ত ভাগ করে নন, একই স্বপ্ন ও আকাঙ্ক্ষার অংশীদার। স্থবিরতা কাটিয়ে উঠতে দুই দেশকে একসঙ্গে কাজ করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
সম্পর্কিত খবর
মিরপুরে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় ১৪৬ জন আটক
নীলক্ষেত-ঢাকা কলেজ: যেভাবে গড়া হলো গণঅভ্যুত্থানের ভিত্তি
মিরপুরে অপরাধ নিয়ন্ত্রণে ডিএমপির অভিযান, গ্রেফতার ১৪৬ জন
তিন জেলার ডিসি ও রাজশাহীর বিভাগীয় কমিশনারকে প্রত্যাহার,…
কাতারের সাথে জ্বালানি ও অর্থনীতিতে ঘনিষ্ঠ সহযোগিতা
বাঁশখালীতে অবৈধ বালু উত্তোলন: ড্রেজারসহ আটক ৩, জরিমানা…