গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনকে কার্যকর করতে দলীয়করণ বন্ধের দাবি

প্রাইম বার্তা অনলাইন
১৮ আগস্ট ২০২৬ ৮:৩৮ পিএম
গুম প্রতিরোধ ও মানবাধিকার কমিশনকে কার্যকর করতে দলীয়করণ বন্ধের দাবি

জাতীয় মানবাধিকার কমিশন এবং গুম প্রতিরোধ সংক্রান্ত খসড়া আইন নিয়ে গভীর উদ্বেগ ও সমালোচনা করেছেন দেশের রাজনীতিবিদ, আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। তারা মনে করেন, এসব প্রতিষ্ঠানকে প্রকৃতপক্ষে কার্যকর করতে হলে নিয়োগ প্রক্রিয়ায় দলীয় পক্ষপাতিত্ব দূর করা অত্যন্ত জরুরি। একইসাথে গুমের ঘটনা তদন্তে আইনশৃঙ্খলা বাহিনীর পরিবর্তে একটি স্বাধীন ও নিরপেক্ষ সংস্থার ওপর দায়িত্ব অর্পণের দাবি জানানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘জাতীয় মানবাধিকার ও গুম প্রতিরোধ খসড়া আইন, ২০২৬: আইনি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কমিশন ও গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সাবেক সদস্য ড. নাবিলা ইদ্রিস।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বক্তৃতায় সরকারের সমালোচনা করে বলেন, দায়িত্ব গ্রহণের ছয় মাস পার হলেও আগের সরকারের আমলে পাস হওয়া বেশ কিছু অধ্যাদেশ বাতিল করায় আবার নতুন করে এসব নিয়ে আলোচনা করতে হচ্ছে। তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনেই মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ অধ্যাদেশগুলো পাস করা হলে এই পুনরাবৃত্তির প্রয়োজন হতো না। তিনি গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, অনেকে ফিরে এসে নির্যাতনের বর্ণনা দিয়েছেন, কিন্তু তারা এখনো বিচার পাননি। আওয়ামী লীগ সরকারের সময় আন্দোলনকারীরা যেমন গুম বন্ধের দাবি জানিয়েছিলেন, বর্তমান সরকারকেও মানবতাবিরোধী এই অপরাধ রোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...