লোহাগাড়ায় পুকুরে গোসলে গিয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ৬:৫৩ এএম
লোহাগাড়ায় পুকুরে গোসলে গিয়ে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার কলাউজান ইউনিয়নের খালাসির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আয়েশা বেগম (১০) ও তার ছোট বোন আমেনা আক্তার (১১)। তারা ওই এলাকার বাসিন্দা হাফেজ মো. ইউনুচের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার ইউনুচ পেশাগত কারণে পরিবার নিয়ে খালাসির পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। শনিবার দুপুরের পর বাসার অদূরে বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের পুকুরে গোসল করতে যায় দুই বোন। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

বিকেলে এক স্থানীয় ব্যক্তি ওই পুকুরে গোসল করতে নামলে তার পায়ে শিশুদের দেহ স্পর্শ করে। এরপর তিনি পানিতে নেমে দুই বোনের মরদেহ উদ্ধার করেন। পরে তাদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক এজাজুল হক শিহাব জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...