বিদ্যুৎ-গ্যাস সংকটে তাৎক্ষণিক সুরাহি নেই, ট্যাক্সে ঘুষ বন্ধের ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
১৬ আগস্ট ২০২৬ ৬:০৯ এএম
বিদ্যুৎ-গ্যাস সংকটে তাৎক্ষণিক সুরাহি নেই, ট্যাক্সে ঘুষ বন্ধের ঘোষণা

ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন জানিয়েছেন, বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সংবাদ আসেনি। তিনি বলেন, বর্তমানে এই সংকট কাটিয়ে উঠতে তাৎক্ষণিক কোনো পদক্ষেপের সুখবর নেই।

শনিবার রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাইফুল আলম খান মিলন জরুরিভাবে দুর্নীতি প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান। তিনি শপথ নেন যে, করদাতাদের কর পরিশোধের সময় এক টাকাও ঘুষ দিতে হবে না এমন ব্যবস্থা নিশ্চিত করা হবে। এছাড়া সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের দায়িত্ব পালনের সুযোগ এলে জলাবদ্ধতা ও নগর ব্যবস্থাপনার উন্নতির জন্য তা নতুনভাবে সাজানো হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ডিএনসিসি মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, দেশের উন্নয়নের স্বার্থে দলীয় বা ব্যক্তিগত স্বার্থ বাদ দিয়ে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নগর উন্নয়নে কাজ করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...