চট্টগ্রামে গ্যাস সংকট: বন্ধ কারখানা, স্থবির যানবাহন

প্রাইম বার্তা অনলাইন
১৫ আগস্ট ২০২৬ ৯:৩৫ এএম
চট্টগ্রামে গ্যাস সংকট: বন্ধ কারখানা, স্থবির যানবাহন

চট্টগ্রামের শিল্প ও অর্থনীতির চালিকাশক্তি গ্যাস সরবরাহে তীব্র সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে শিল্পকারখানার উৎপাদন কমে গেছে এবং পরিবহন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে নগরবাসীর দৈনন্দিন জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।

সিএনজি স্টেশনগুলোতে গ্যাস পাওয়া নিয়ে দেখা দিয়েছে দীর্ঘ সময়ের অপেক্ষা। সকাল থেকে দুপুর পর্যন্ত লাইনে দাঁড়িয়েও অনেকে গ্যাস পান না। ফিরিঙ্গী বাজার থেকে কর্ণফুলী গ্যাস ফিলিং স্টেশনে আসা সিএনজি চালক নুরুল আলম বলেন, সকাল ৬টা থেকে দাঁড়িয়ে আছি, দুপুর ১২টা বাজলেও পাম্প বন্ধ। দিনভর এভাবে নষ্ট হয়ে গেলে গাড়ি চালিয়ে সংসার চালানো সম্ভব হবে না।

গ্যাসের কম চাপের কারণে বিদ্যুৎ উৎপাদনও ব্যাহত হচ্ছে, যার ফলে দফায় দফায় লোডশেডিং হচ্ছে। একদিকে যেমন কারখানার উৎপাদন কমে যাচ্ছে, অন্যদিকে রাস্তায় গণপরিবহনের অভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা। এই সংকট চট্টগ্রামের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে স্থবির করে দিয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...