সীতাকুণ্ড ট্র্যাজেডি: তদন্ত কমিটি ও নিহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা

প্রাইম বার্তা অনলাইন
১৪ আগস্ট ২০২৬ ৯:৫৭ পিএম
সীতাকুণ্ড ট্র্যাজেডি: তদন্ত কমিটি ও নিহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপ ইয়ার্ডে এলএনজি জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে শ্রমিক মৃত্যুর ঘটনাকে অত্যন্ত হৃদয়বিদারক বলে অভিহিত করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহতদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মন্ত্রী জানান, এই দুর্ঘটনার কারণ উদঘাটনে অচিরেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি স্পষ্ট করে দেন যে, এই বিষয়ে কারো পক্ষে বা বিপক্ষে সরকারের কোনো অবস্থান নেই; মূল লক্ষ্য হলো ঘটনার সঠিক কারণ নির্ণয় করা।

নিহত শ্রমিকদের পরিবারের জন্য আর্থিক সহায়তার বিষয়ও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি সরকারিভাবেও তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বস্ত করেন তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও জানান, বিপদজনক গ্যাস নির্গমন রোধে ঘটনাস্থলে সেনাবাহিনীর একটি দল কাজ করছে। শিল্পখাতে নিরাপত্তা ও মান নিশ্চিত করার প্রতি সরকারের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। তিনি বলেন, হংকং কনভেনশনের আওতায় গ্রিন শিপব্রেকিং ইয়ার্ডের সনদ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। কমপ্লায়েন্সে কোনো ঘাটতি থাকলে তা যাচাই করে দায়ীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...