পটিয়ায় ৩৯৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে র্যাব-৭। চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে তারা। আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পটিয়া থানার চক্রশালা জুলুর দিঘীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসান র্যাব সদস্যরা। এ সময় সন্দেহজনকভাবে আসা একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে ওই দুইজনকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. জাফর আলম (৩৫) ও চাকবৈঠা এলাকার মো. ইসমাইল (২৬)। তল্লাশির এক পর্যায়ে জাফর আলমের দুই পায়ের সাথে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি বান্ডেল পাওয়া যায়। পরে সেগুলো খুলে ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা সিএনজিটির কোনো নম্বর প্লেট ছিল না। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
বসুন্ধরায় গোপন বৈঠক: ১৫ আগস্টে নাশকতার অভিযোগে ৫২ জনের জেল
সামরিক মর্যাদায় সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন সম্পন্ন
রাজধানীজুড়ে ১৫ আগস্টের নিরাপত্তায় সোয়াট ও বোম্ব স্কোয়াড
আন্তর্জাতিক দায়িত্ব পেলেন এসপি শামীমা, এপিএসসির উপদেষ্টা নিযুক্ত
ডেমরার শীতলক্ষ্যায় স্রোতের টানে তলিয়ে গেল ১০ বছরের শিশু
সীতাকুণ্ড ট্র্যাজেডি: তদন্ত কমিটি ও নিহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা

আরও পড়ুন

পটিয়ায় ৩৯৩৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে র্যাব-৭। চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে তারা। আটককৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া এসব ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পটিয়া থানার চক্রশালা জুলুর দিঘীর পাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসান র্যাব সদস্যরা। এ সময় সন্দেহজনকভাবে আসা একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে ওই দুইজনকে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. জাফর আলম (৩৫) ও চাকবৈঠা এলাকার মো. ইসমাইল (২৬)। তল্লাশির এক পর্যায়ে জাফর আলমের দুই পায়ের সাথে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি বান্ডেল পাওয়া যায়। পরে সেগুলো খুলে ৩ হাজার ৯৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা সিএনজিটির কোনো নম্বর প্লেট ছিল না। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পর্কিত খবর
বসুন্ধরায় গোপন বৈঠক: ১৫ আগস্টে নাশকতার অভিযোগে ৫২…
সামরিক মর্যাদায় সাবেক বিমানবাহিনী প্রধান রফিকুল ইসলামের দাফন…
রাজধানীজুড়ে ১৫ আগস্টের নিরাপত্তায় সোয়াট ও বোম্ব স্কোয়াড
আন্তর্জাতিক দায়িত্ব পেলেন এসপি শামীমা, এপিএসসির উপদেষ্টা নিযুক্ত
ডেমরার শীতলক্ষ্যায় স্রোতের টানে তলিয়ে গেল ১০ বছরের…
সীতাকুণ্ড ট্র্যাজেডি: তদন্ত কমিটি ও নিহতদের জন্য ক্ষতিপূরণের…