পটিয়ায় তোহা হত্যা: খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
চট্টগ্রামের পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে জড়িতদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দা ও তার পরিবার। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাচুরিয়া এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
মানববন্ধনে হাবিলাসদ্বীপ ইউনিয়নের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর দুই সপ্তাহ অতিক্রান্ত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। নিহত তোহার মেয়ে মোছাম্মৎ মারওয়া তার বাবার খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়াও তোহার বোন রোকেয়া বেগম, সাতারা বেগম, ভাগিনেও শওকত বাবু এবং এলাকার মুরুব্বি ওমর ফারুক ও মোহাম্মদ ফোরকান বক্তব্য রাখেন।
বক্তারা দাবি করেন, এ হত্যাকাণ্ডে জড়িতরা এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সঠিক সময়ে তাদের বিচার না হওয়ায় তারা এখন খুনের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়েছে। আলটিমেটামের মেয়াদ শেষ হলে পরবর্তী কর্মসূচি হিসেবে রাজপথে নেমে আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
সম্পর্কিত খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই সর্বোচ্চ ১৯৭
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের চেষ্টা চলছে
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন: এ্যানি
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই পুলিশ: বিজিবি
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

আরও পড়ুন

পটিয়ায় তোহা হত্যা: খুনিদের গ্রেফতারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম
চট্টগ্রামের পটিয়ায় অ্যাডভোকেট ক্লার্কস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ তোহাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে জড়িতদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় বাসিন্দা ও তার পরিবার। শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাচুরিয়া এলাকায় আয়োজিত মানববন্ধন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।
মানববন্ধনে হাবিলাসদ্বীপ ইউনিয়নের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পর দুই সপ্তাহ অতিক্রান্ত হলেও পুলিশ আসামিদের গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। নিহত তোহার মেয়ে মোছাম্মৎ মারওয়া তার বাবার খুনিদের দ্রুত বিচারের আওতায় আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়াও তোহার বোন রোকেয়া বেগম, সাতারা বেগম, ভাগিনেও শওকত বাবু এবং এলাকার মুরুব্বি ওমর ফারুক ও মোহাম্মদ ফোরকান বক্তব্য রাখেন।
বক্তারা দাবি করেন, এ হত্যাকাণ্ডে জড়িতরা এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল। সঠিক সময়ে তাদের বিচার না হওয়ায় তারা এখন খুনের মতো জঘন্য অপরাধে জড়িয়ে পড়েছে। আলটিমেটামের মেয়াদ শেষ হলে পরবর্তী কর্মসূচি হিসেবে রাজপথে নেমে আন্দোলনের ডাক দেবেন বলে হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
সম্পর্কিত খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই…
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের…
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন:…
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই…
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…