লোডশেডিং নিয়ে বিপদ, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ

প্রাইম বার্তা অনলাইন
১৩ আগস্ট ২০২৬ ১২:৫৬ এএম
লোডশেডিং নিয়ে বিপদ, হামলার আশঙ্কায় পুলিশের সহায়তা চাইল পল্লী বিদ্যুৎ

চরম জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় সারাদেশে লোডশেডিং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এর জেরে গ্রামাঞ্চলে ক্ষোভ ছড়িয়ে পড়লে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস ও উপকেন্দ্রগুলোতে হামলার আশঙ্কা দেখা দেয়। এমন পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন (বাপবিএ)। গত ১২ আগস্ট বুধবার আইজিপি বরাবর এক চিঠিতে এ আবেদন জানানো হয়।

সংস্থাটি জানায়, দেশের মোট বিদ্যুৎ গ্রাহকের প্রায় ৮০ শতাংশ বা প্রায় চার কোটি মানুষ পল্লী বিদ্যুতের আওতাভুক্ত। কিন্তু বর্তমানে ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে মাত্র ৫ থেকে ৬ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এর ফলে প্রতিদিন গড়ে ৮ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত গ্রামে লোডশেডিং হচ্ছে, যা সাধারণ মানুষের ধৈর্যের পরীক্ষা করে তুলেছে। পল্লী বিদ্যুৎ নিজেরা বিদ্যুৎ উৎপাদন করে না, বরাদ্দ অনুযায়ী তা বিতরণ করে থাকে।

অত্যধিক লোডশেডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে ইতিমধ্যেই কিছু উপকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসে অগ্নিসংযোগ ও সরকারি সম্পত্তি নষ্ট করার মতো ঘটনাও ঘটছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। এতে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রিড ও অফিসে পুলিশি প্রহরার ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছেন বাপবিএর দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...