চট্টগ্রাম বন্দরে অবৈধ জাল স্থাপন, ২৪ জেলের কারাদণ্ড
চট্টগ্রাম বন্দরের নাব্য চ্যানেলে জাহাজ চলাচলে বাধাসৃষ্টির অভিযোগে ২৪ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের দায়ে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি আদালত পরিচালনা করেন। এসময় মূল নেভিগেশন চ্যানেলে বাধা সৃষ্টির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ওই জেলেদের শাস্তি প্রদান করেন। অভিযানে বন্দরের একটি পাইলট ভেসেলসহ নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করা হয়।
ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া রেডার চ্যানেল ব্রডকাস্টের মাধ্যমে নৌযান ও নাবিকদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

চট্টগ্রাম বন্দরে অবৈধ জাল স্থাপন, ২৪ জেলের কারাদণ্ড
চট্টগ্রাম বন্দরের নাব্য চ্যানেলে জাহাজ চলাচলে বাধাসৃষ্টির অভিযোগে ২৪ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১২ আগস্ট) কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের দায়ে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী এবং কোস্টগার্ড যৌথভাবে এই অভিযানে অংশ নেয়। বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন কচি আদালত পরিচালনা করেন। এসময় মূল নেভিগেশন চ্যানেলে বাধা সৃষ্টির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত ওই জেলেদের শাস্তি প্রদান করেন। অভিযানে বন্দরের একটি পাইলট ভেসেলসহ নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ ব্যবহার করা হয়।
ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য স্থানীয়দের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। এছাড়া রেডার চ্যানেল ব্রডকাস্টের মাধ্যমে নৌযান ও নাবিকদেরও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…