বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতে তৈরি হলো ১৯ আধুনিক কোচ

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ১২:১০ পিএম
বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতে তৈরি হলো ১৯ আধুনিক কোচ

বাংলাদেশ রেলওয়ের যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক করতে ভারতের রেল কোচ ফ্যাক্টরি (আরসিএফ) ১৯টি অত্যাধুনিক যাত্রীবাহী কোচ নির্মাণের কাজ সম্পন্ন করেছে। ভারতের কাপুরথালায় অবস্থিত কারখানাটিতে এই প্রথম চালানটি আগামী বুধবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে রোল আউট করার কথা রয়েছে। এগুলো বাংলাদেশে সরবরাহের জন্য সম্প্রতি দেওয়া ২০০ কোচের নতুন অর্ডারের অংশ হিসেবে তৈরি করা হয়েছে।

এই রেকে তিনটি এসি স্লিপার, তিনটি এসি চেয়ার, ১১টি নন-এসি চেয়ার এবং দুটি পাওয়ার কার রয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য কোচগুলোতে স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট, রিক্লাইনিং চেয়ার এবং সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়াও এতে নামাজের জন্য আলাদা স্থান এবং শিশু পরিচর্যা কক্ষ রাখা হয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার সাথে মিল রেখে এসব কোচে ভারতীয় মানের ৭৫০ ভোল্টের পরিবর্তে ৪১৫ ভোল্টের সংযোগ ব্যবস্থা রাখা হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রেও এসব কোচে ইউরোপীয় মানদণ্ড (ইএন ১৫২২৭) অনুসরণ করে বিশেষ ডিজাইনের বডি শেল ব্যবহার করা হয়েছে, যা দুর্ঘটনাকালীন যাত্রীদের বাড়তি সুরক্ষা নিশ্চিত করবে। এর আগে ২০১৫-১৬ সালে আরসিএফ বাংলাদেশকে ১২০টি কোচ সরবরাহ করেছিল। চলতি বছরের ২০০ কোচের অর্ডারের অংশ হিসেবে এই ১৯টি কোচ শিগগিরই বাংলাদেশে আসার পথে রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...