রাজধানীতে ডিএমপির মহাঅভিযান: এক দিনে ১৯০৮ মামলা, জব্দ শতাধিক গাড়ি
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যেতে দেখা গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি)। গত সোমবার (১০ আগস্ট) শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৯০৮টি মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির তথ্যমতে, মিরপুর ট্রাফিক বিভাগ সবচেয়ে বেশি ৪৫৩টি মামলা করেছে। এরপরই আছে মতিঝিল বিভাগের ২৭৭টি এবং উত্তরা বিভাগের ২৩৮টি মামলা। এছাড়া গুলশানে ২১৯টি, ওয়ারিতে ২১৬টি, তেজগাঁওয়ে ১৯২টি, লালবাগে ১৫৭টি এবং রমনা বিভাগে ১৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মূলত বাস, ট্রাক, মোটরসাইকেল, সিএনজি ও কাভার্ডভ্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। একইসঙ্গে অভিযানে আটক করে ৬৯৬টি গাড়ি ডাম্পিং ও ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
নিয়াজ মেহেদী জানান, ঢাকা মহানগরীতে সড়ক আইন মান্য নিশ্চিত করতে এবং যানজট নিয়ন্ত্রণে ডিএমপির এই অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশের এই ধরণের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

আরও পড়ুন

রাজধানীতে ডিএমপির মহাঅভিযান: এক দিনে ১৯০৮ মামলা, জব্দ শতাধিক গাড়ি
রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে যেতে দেখা গেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি)। গত সোমবার (১০ আগস্ট) শহরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ১ হাজার ৯০৮টি মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ। মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপির তথ্যমতে, মিরপুর ট্রাফিক বিভাগ সবচেয়ে বেশি ৪৫৩টি মামলা করেছে। এরপরই আছে মতিঝিল বিভাগের ২৭৭টি এবং উত্তরা বিভাগের ২৩৮টি মামলা। এছাড়া গুলশানে ২১৯টি, ওয়ারিতে ২১৬টি, তেজগাঁওয়ে ১৯২টি, লালবাগে ১৫৭টি এবং রমনা বিভাগে ১৫৬টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মূলত বাস, ট্রাক, মোটরসাইকেল, সিএনজি ও কাভার্ডভ্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। একইসঙ্গে অভিযানে আটক করে ৬৯৬টি গাড়ি ডাম্পিং ও ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
নিয়াজ মেহেদী জানান, ঢাকা মহানগরীতে সড়ক আইন মান্য নিশ্চিত করতে এবং যানজট নিয়ন্ত্রণে ডিএমপির এই অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে পুলিশের এই ধরণের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…