মৎস্য ও সামুদ্রিক সম্পদে নরওয়ের সাথে সহযোগিতা বাড়বে: প্রতিমন্ত্রী
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে মৎস্য ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তি বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, সামুদ্রিক মৎস্য আহরণ ও টেকসই ব্যবস্থাপনায় নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে দুই দেশের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বাংলাদেশের মৎস্য খাতের প্রতিশ্রুতি ও সম্ভাবনার প্রশংসা করেন। তিনি জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে এ খাতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক এবং দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

আরও পড়ুন

মৎস্য ও সামুদ্রিক সম্পদে নরওয়ের সাথে সহযোগিতা বাড়বে: প্রতিমন্ত্রী
বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে মৎস্য ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, উৎপাদন বৃদ্ধি এবং প্রযুক্তি বিনিময় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, সামুদ্রিক মৎস্য আহরণ ও টেকসই ব্যবস্থাপনায় নরওয়ের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণা ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে দুই দেশের সহযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন বাংলাদেশের মৎস্য খাতের প্রতিশ্রুতি ও সম্ভাবনার প্রশংসা করেন। তিনি জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে এ খাতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. খালেদ কনক এবং দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…