রাজধানীর সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ১৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের দায়ে গত সোমবার (১০ আগস্ট) দিনব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, বিভিন্ন ট্রাফিক অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ৪৫৩টি মামলা করেছে ট্রাফিক-মিরপুর বিভাগ। এছাড়া মতিঝিলে ২৭৭টি, উত্তরায় ২৩৮টি, গুলশানে ২১৯টি, ওয়ারীতে ২১৬টি, তেজগাঁওয়ে ১৯২টি, লালবাগে ১৫৭টি এবং রমনা বিভাগে ১৫৬টি মামলা রুজু হয়েছে। এসব মামলার মধ্যে মোটরসাইকেল, বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় আইনগত ব্যবস্থা হিসেবে ৬৯৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
নিয়াজ মেহেদী জানান, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত এই তৎপরতার মাধ্যমে যানবাহন ও চালকদের আইনের প্রতি সচেতন করা হবে।
সম্পর্কিত খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই সর্বোচ্চ ১৯৭
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের চেষ্টা চলছে
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন: এ্যানি
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই পুলিশ: বিজিবি
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো এআই ক্রিয়েটিভ…
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারে দ্রুতগতির গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু

আরও পড়ুন

রাজধানীর সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন: একদিনে ১৯০৮ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের দায়ে গত সোমবার (১০ আগস্ট) দিনব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৯০৮টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। মঙ্গলবার (১১ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, বিভিন্ন ট্রাফিক অঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ৪৫৩টি মামলা করেছে ট্রাফিক-মিরপুর বিভাগ। এছাড়া মতিঝিলে ২৭৭টি, উত্তরায় ২৩৮টি, গুলশানে ২১৯টি, ওয়ারীতে ২১৬টি, তেজগাঁওয়ে ১৯২টি, লালবাগে ১৫৭টি এবং রমনা বিভাগে ১৫৬টি মামলা রুজু হয়েছে। এসব মামলার মধ্যে মোটরসাইকেল, বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও সিএনজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এসময় আইনগত ব্যবস্থা হিসেবে ৬৯৬টি গাড়ি ডাম্পিং এবং ৩৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
নিয়াজ মেহেদী জানান, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও যানজট নিয়ন্ত্রণে ডিএমপির ট্রাফিক বিভাগের এই অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত এই তৎপরতার মাধ্যমে যানবাহন ও চালকদের আইনের প্রতি সচেতন করা হবে।
সম্পর্কিত খবর
রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১০ জন, মিরপুরেই…
রাজনাথ সিংয়ের অভিযোগ: বাংলাদেশের আদলে ভারতেও সরকার পতনের…
দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত মজবুত রাখলেই দেশের উন্নয়ন:…
শিগগিরই দেশে ফিরবেন সীমান্ত থেকে ধরে নেওয়া দুই…
৫২০০ আবেদন থেকে ৬০ জন: ঢাবিতে শুরু হলো…