বাঁশখালীতে পারিবারিক বিবাদে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোকদণ্ডী গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী শাহজাহান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে বাবার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তার ছেলে মো. শওকত। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গাছের লাঠি দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন তিনি। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন শাহজাহান। পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দুলাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত শওকতকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে তিন লাখ…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে নুডলস দিবস
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাঁশখালীতে পারিবারিক বিবাদে বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই ছেলের বিরুদ্ধে। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান উপজেলার কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোকদণ্ডী গ্রামের বাসিন্দা ৫৫ বছর বয়সী শাহজাহান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার গভীর রাতে তুচ্ছ একটি বিষয় নিয়ে বাবার সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তার ছেলে মো. শওকত। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে গাছের লাঠি দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন তিনি। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন শাহজাহান। পরিবারের সদস্যরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রামদাস মুন্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. দুলাল হোসেন জানান, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরেই এই ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্ত শওকতকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
সিন্ডিকেট ভাঙতে লটারিতে ঢাকায় যাচ্ছেন ১৮ সাব-রেজিস্ট্রার
দিনাজপুরে ময়লা ফেলার বিরোধ, বড় ভাইয়ের লাঠির আঘাতে…
ডিমান্ড চার্জের শঙ্কায় মিটার বিরোধিতা, থমকে গেল সাড়ে…
ই-মেইলে গণবোমা হামলার হুমকি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তা
প্রিয় খাবার নুডলসের জন্য বিশেষ দিন, আজ যুক্তরাষ্ট্রে…
পটিয়ায় প্রবাসী স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও প্রাণনাশের হুমকির…