মিরপুরে র‍্যাবের ৮ ডগ স্কোয়াডের কুকুর নিলামে উঠছে আজ

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ৮:৩৯ এএম
মিরপুরে র‍্যাবের ৮ ডগ স্কোয়াডের কুকুর নিলামে উঠছে আজ

অপারেশনাল কাজে ব্যবহৃত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) আটটি প্রশিক্ষিত কুকুর এবার উন্মুক্ত নিলামে তোলা হচ্ছে। আগামীকাল বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর মিরপুর-১৪ পুলিশ লাইন্সে অবস্থিত র‍্যাব ডগ স্কোয়াড প্রাঙ্গণে এই নিলাম অনুষ্ঠিত হবে।

নিলামের তালিকায় থাকা কুকুরগুলোর মধ্যে পাঁচটি ল্যাব্রাডর ও তিনটি জার্মান শেফার্ড রয়েছে। এরা হলো—ডিলন, ডিগবি, ডন, ইভান, এলমা, নেরো, হেইডি জুনিয়র এবং উইংক। ছয় বছর সাত মাস থেকে আট বছর তিন মাস বয়সী এই কুকুরগুলোর মধ্যে ডিলন, ডিগবি ও ইভান পুরুষ ল্যাব্রাডর; ডন ও হেইডি জুনিয়র নারী ল্যাব্রাডর; আর নেরো ও উইংক পুরুষ জার্মান শেফার্ড এবং এলমা নারী জার্মান শেফার্ড।

নিলামে অংশ নিতে হলে আগ্রহী ক্রেতাদের এক হাজার টাকা নগদ জামানত দিতে হবে। তবে নির্দিষ্ট করে বলা নেই যে সর্বোচ্চ দরদাতা কুকুরটি পাবেন, কর্তৃপক্ষ যেকোনো দর গ্রহণ বা বাতিল করতে পারবেন। নিলাম থেকে কেনা কুকুরের ওপর ১০ শতাংশ আয়কর ও ১৫ শতাংশ ভ্যাট পরিশোধ করতে হবে।

সফল দরদাতাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো অর্থ পরিশোধ করতে হবে। দর কারা হওয়ার তিন দিনের মধ্যে অর্থ পরিশোধ করে র‍্যাব সদর দপ্তরের অপারেশনস শাখার উপ-পরিচালকের সঙ্গে যোগাযোগ করে কুকুর বুঝে নিতে হবে। এর আগে নিলাম ডাকা হবে এমন তথ্য জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) কমান্ডার বিএন কামরুল হাসান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...