ইউএসডিএ সার্টিফাইড খাদ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান কৃষিমন্ত্রী
কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহাযোগিতা পেলে নিরাপদ খাদ্য উৎপাদন ও রপ্তানি বাড়ানো সম্ভব। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, বাংলাদেশের ভূ-আকৃতিক কারণে কৃষি উৎপাদনের সুবিধ রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চরাঞ্চলে সয়াবিন চাষ এবং প্রাণিসম্পদ খাতে উন্নত জাতের ঘাস ও পুষ্টি নিশ্চিত করলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব। এছাড়াও কৃষক ও ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় কীটনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
দেশে একটি সার্টিফাইড অর্গানিক ফার্ম স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে আমেরিকান স্ট্যান্ডার্ড বা ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক খাদ্য বিশ্ববাজারে রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার। এজন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও উন্নত প্রযুক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পর্কিত খবর
সাবেক সার্ভেয়ার নূর চৌধুরীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
কামরাঙ্গীরচরে বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি উদ্বোধন
পার্বত্য সংকট সমাধানে বিভেদ ভুলে ঐক্যের ডাক আমান আয়মীর
চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বরেন্দ্র ও বাংলা একাডেমির নতুন প্রধানরা
সাভারে চার ঘণ্টা অবরোধের পর সিটিটিসির অভিযান, বোমা উদ্ধার
জনগণ সমৃদ্ধ হলেই দেশ শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

আরও পড়ুন

ইউএসডিএ সার্টিফাইড খাদ্য রপ্তানিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান কৃষিমন্ত্রী
কৃষি ও মৎস্য মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত সহাযোগিতা পেলে নিরাপদ খাদ্য উৎপাদন ও রপ্তানি বাড়ানো সম্ভব। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, বাংলাদেশের ভূ-আকৃতিক কারণে কৃষি উৎপাদনের সুবিধ রয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে চরাঞ্চলে সয়াবিন চাষ এবং প্রাণিসম্পদ খাতে উন্নত জাতের ঘাস ও পুষ্টি নিশ্চিত করলে আমদানি নির্ভরতা কমানো সম্ভব। এছাড়াও কৃষক ও ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় কীটনাশকের নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।
দেশে একটি সার্টিফাইড অর্গানিক ফার্ম স্থাপনের পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ভবিষ্যতে আমেরিকান স্ট্যান্ডার্ড বা ইউএসডিএ সার্টিফাইড অর্গানিক খাদ্য বিশ্ববাজারে রপ্তানির লক্ষ্যে কাজ করছে সরকার। এজন্য প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও উন্নত প্রযুক্তি সম্পর্কে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পর্কিত খবর
সাবেক সার্ভেয়ার নূর চৌধুরীর জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ
কামরাঙ্গীরচরে বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি উদ্বোধন
পার্বত্য সংকট সমাধানে বিভেদ ভুলে ঐক্যের ডাক আমান…
চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন বরেন্দ্র ও বাংলা একাডেমির নতুন…
সাভারে চার ঘণ্টা অবরোধের পর সিটিটিসির অভিযান, বোমা…
জনগণ সমৃদ্ধ হলেই দেশ শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক…