পার্বত্য সংকট সমাধানে বিভেদ ভুলে ঐক্যের ডাক আমান আয়মীর

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ৫:৩৫ এএম
পার্বত্য সংকট সমাধানে বিভেদ ভুলে ঐক্যের ডাক আমান আয়মীর

পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের অস্থিরতা ও সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল আব্দুল্লাহিল আমান আয়মী। তিনি বলেন, তুমি-আমি বা পক্ষ-বিপক্ষের বিভাজন ভুলে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে হবে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘ইনডিজেনাস আইডেন্টিটি ইজ ইরিলিভেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

দীর্ঘ আট বছর আয়নাঘরে বন্দি থাকার অভিজ্ঞতার কথা তুলে ধরে এই সাবেক সেনা কর্মকর্তা জানান, নতুন করে জীবন ফিরে পাওয়ার পর থেকেই তিনি দেশের মানুষের কল্যাণে এবং জাতীয় ঐক্য গড়ার প্রত্যয়ে কাজ করছেন। আলোচনায় তিনি উল্লেখ করেন, পাহাড়ি এলাকার সংবেদনশীল ইস্যুগুলোকে আমরা সেখানকার বাসিন্দাদের দৃষ্টিকোণ থেকে কখনো মূল্যায়ন করি না। ফলে তাদের প্রকৃত কষ্ট বা দাবিগুলো আমরা আসলে বুঝতে পারি না।

তত্ত্বাবধায়ক সরকারের সময় নিজ উদ্যোগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করে আমান আয়মী বলেন, তখন চট্টগ্রাম হিল ট্র্যাক্টস সমস্যা সমাধান ও জাতীয় নিরাপত্তা নীতির জন্য দুটি কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি আরও বলেন, কে কবে এসেছে তা নিয়ে বিতর্ক না করে বর্তমান সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া উচিত। এই সমস্যা সমাধানে তিনি সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে একটি স্থায়ী ও বাস্তবমুখী কমিটি গঠনের দাবি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...