জনগণ সমৃদ্ধ হলেই দেশ শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ৪:৩০ এএম
জনগণ সমৃদ্ধ হলেই দেশ শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক ক্ষমতাই রাষ্ট্রের প্রকৃত শক্তি। তিনি বলেন, মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারলেই রাষ্ট্র অভ্যন্তরীণভাবে শক্তিশালী হবে। সাধারণ মানুষকে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিয়ে বা তাদের অধিকার কেড়ে নিয়ে কখনও রাষ্ট্রকে মজবুত করা সম্ভব নয়।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে তিনটি রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে হস্তান্তরের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সরকারের মূল লক্ষ্য হলো দেশকে অর্থনৈতিক ও সামাজিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া বলে জানান। তিনি আরও বলেন, রাজনৈতিক অধিকারের পাশাপাশি নাগরিকদের অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সরকারপ্রধান বলেন, দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহিত করতে সরকার সব ধরনের নীতিগত সহায়তা প্রদান করবে। বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তা থাকলেও নিজস্ব উদ্যোক্তাদের এগিয়ে আসার মাধ্যমেই কর্মসংস্থান ও মানুষের জীবনমানের উন্নতি সম্ভব। তিনি সবার জন্য একটি উন্নত ও সুখী জীবন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...