পাহাড় সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের বিকল্প নেই: আমান আযমী

প্রাইম বার্তা অনলাইন
১২ আগস্ট ২০২৬ ৪:১৯ এএম
পাহাড় সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের বিকল্প নেই: আমান আযমী

পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের সমস্যা সমাধানে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আযমী। তিনি বলেন, তুমি-আমি বা পক্ষ-বিপক্ষের বিভাজন ভুলে সবাইকে এক বাংলাদেশ হিসেবে দাঁড়াতে হবে। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘ইনডিজেনাস আইডেন্টিটি ইজ ইরিলিভেন্ট ফর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।

দীর্ঘ আট বছর আয়নাঘরে বন্দি থাকার পর নতুন করে জীবন পাওয়ার অনুভূতির কথা তুলে ধরে আমান আযমী বলেন, তিনি এখন দেশের মানুষের কল্যাণে এবং একটি সুদৃঢ় জাতীয় ঐক্য গঠনে আত্মনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি মনে করেন, পার্বত্য চট্টগ্রামের সংবেদনশীল ইস্যুগুলোকে স্থানীয় বাসিন্দাদের দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন না করায় সাধারণ মানুষ তাদের প্রকৃত কষ্ট বা চাওয়া-পাওয়াগুলো বুঝতে পারে না।

তত্ত্বাবধায়ক সরকারের সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে পার্বত্য চট্টগ্রাম সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের জন্য কমিটি গঠনের প্রস্তাব দেওয়ার কথা স্মরণ করে এই সাবেক সেনা কর্মকর্তা আক্ষেপ করে বলেন, কে কবে এসেছে তা নিয়ে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা করে সমস্যার সমাধান হবে না। এটি আসলে আন্তর্জাতিক চক্রান্তের অংশ যা জাতিকে বিভক্ত করতে চায়। তিনি সরকারের উচ্চ পর্যায়ের প্রতি বিশেষজ্ঞ ও গবেষকদের নিয়ে একটি স্থায়ী ও বাস্তবমুখী কমিটি গঠনের দাবি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...