চাহিদার চেয়ে কম সরবরাহ: বিদ্যুৎ-জ্বালানি ঘাটতিতে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
দেশে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ার কারণে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্বীকার করেছেন যে, বর্তমানে চাহিদা পূরণে মন্ত্রণালয় হিমশিম খাচ্ছে এবং এর জন্য তিনি জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ‘ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ’-এর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক এই অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, গ্যাস সংকটের মূল কারণ হলো ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ বিকল হয়ে যাওয়া। এফএসআরইউটি পুরোপুরি সচল করতে বর্তমানে যে বয়লার দিয়ে উৎপাদন চলছে তা বন্ধ করা জরুরি, যা নিয়ে কর্তৃপক্ষ এখন আলোচনা করছে। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, তাৎক্ষণিক সমাধান কঠিন হলেও দীর্ঘমেয়াদি সংকট সমাধানে সরকার কাজ করে যাচ্ছে এবং এ খাতে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো হচ্ছে।
অনিন্দ্য ইসলাম অমিত এলএনজি টার্মিনাল জ্বালানি সংকট ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়
সম্পর্কিত খবর
ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস হবে: ‘র’ প্রধানের সফর প্রসঙ্গে উপদেষ্টা
পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন ট্রেন অভিযাত্রী কমিউটার
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ ঢাকার বাতাস, বিশ্ব তালিকায় নয়
১৮০ দিনের কাজের মূল্যায়ন: জনগণের সামনে রিপোর্ট দেবেন প্রধানমন্ত্রী তারেক…
চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, মালিকদের খোঁজে র্যাব

আরও পড়ুন

চাহিদার চেয়ে কম সরবরাহ: বিদ্যুৎ-জ্বালানি ঘাটতিতে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর
দেশে বিদ্যুৎ ও জ্বালানির চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ার কারণে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্বীকার করেছেন যে, বর্তমানে চাহিদা পূরণে মন্ত্রণালয় হিমশিম খাচ্ছে এবং এর জন্য তিনি জনগণের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।
মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ঢাকা ক্লাবে ‘ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ’-এর আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘জ্বালানি খাতের সংকট: সম্ভাবনা ও উত্তরণের উপায়’ শীর্ষক এই অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জানান, গ্যাস সংকটের মূল কারণ হলো ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউ বিকল হয়ে যাওয়া। এফএসআরইউটি পুরোপুরি সচল করতে বর্তমানে যে বয়লার দিয়ে উৎপাদন চলছে তা বন্ধ করা জরুরি, যা নিয়ে কর্তৃপক্ষ এখন আলোচনা করছে। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, তাৎক্ষণিক সমাধান কঠিন হলেও দীর্ঘমেয়াদি সংকট সমাধানে সরকার কাজ করে যাচ্ছে এবং এ খাতে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানো হচ্ছে।
সম্পর্কিত খবর
ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিন্যাস হবে: ‘র’ প্রধানের সফর…
পদ্মা সেতু হয়ে ঢাকা-গোপালগঞ্জ রুটে নতুন ট্রেন অভিযাত্রী…
যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ ঢাকার বাতাস, বিশ্ব তালিকায় নয়
১৮০ দিনের কাজের মূল্যায়ন: জনগণের সামনে রিপোর্ট দেবেন…
চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, মালিকদের…