চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, মালিকদের খোঁজে র‌্যাব

প্রাইম বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম
চট্টগ্রামে দেড় কোটি টাকার বিদেশি সিগারেট জব্দ, মালিকদের খোঁজে র‌্যাব

চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) গভীর রাতে ওই এলাকার ফলের গলিতে অবস্থিত একটি ভবনে এই অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব-৭-এর মেজর জালিস মাহমুদ খান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি ওই ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় তল্লাশি চালায়। এসময় সরকারি শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধপথে আনা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। জব্দকৃত এসব সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় এক কোটি ৫০ লাখ টাকা।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। মেজর জালিস মাহমুদ খান আরও জানান, অবৈধভাবে এসব সিগারেট আমদানি ও বিক্রির সাথে কারা জড়িত তা প্রমাণ পাওয়ার সাথে সাথে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...