‘সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ’: মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার

প্রাইম বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৬ ১২:৩৬ পিএম
‘সাকিব আল হাসান পচে যাওয়া মানুষ’: মন্তব্য প্রধানমন্ত্রীর উপদেষ্টার

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, সাকিব আল হাসান হয়তো ভালো খেলোয়াড়, কিন্তু ব্যক্তি হিসেবে তিনি একজন ‘পচে যাওয়া মানুষ’। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কঠোর সমালোচনা করেন।

সাকিব আল হাসানের রাজনৈতিক অবস্থান এবং সরকারের বিরুদ্ধে তার বক্তব্যকে কেন্দ্র করে এই মন্তব্য আসে। ডা. জাহেদ বলেন, সাকিব এখনও শেখ হাসিনার সাথে অ্যালাইন্ড থাকার কারণে বর্তমান সরকারের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তিনি উল্লেখ করেন, যে ব্যক্তি এখনও আগের সরকারের প্রতি অনুগত থেকে কথা বলেন, তার এসব বক্তব্য সরকারের জন্য কোনো বিষয়ই নয়।

সাকিব দেশে ফিরলে তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি-না, এমন প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা স্পষ্ট করে জানান, আইনি প্রক্রিয়া মেনে এলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। তিনি বলেন, সাকিব বাংলাদেশে এসে তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি জটিলতার মোকাবিলা করবেন, এখানে বিমানবন্দরে নেমে কোনো সাধারণ মানুষ তাকে আক্রমণ করবে না বা মব লিঞ্চিং হবে না। আইন মেনে এলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, এর বাইরে সরকারের পক্ষ থেকে কোনো বাড়তি বিপদ তাকে মোকাবিলা করতে হবে না।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...