গাবতলীতে মাছবাহী কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ, যুবকের মৃত্যু
রাজধানীর দারুস সালাম থানার দ্বীপনগর এলাকায় একটি মাছবাহী কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে মোহাম্মদ ইমরান (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ও অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান নড়াইল সদরের তুলারামপুর এলাকার সরোয়ার মোল্লার ছেলে এবং তিনি গাবতলীর দ্বীপনগরে থেকে স্থানীয় একটি মাছের আড়তে কাজ করতেন। তার ভাই দেলোয়ার হোসেন জানান, সকালে কাভার্ডভ্যানে মাছ তোলার সময় হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইমরান ও অপর এক শ্রমিক গুরুতর আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে। এই ঘটনায় আহত অপর ব্যক্তি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
সম্পর্কিত খবর
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
বন্যার্তদের পাশে ও উন্নয়নের সফরে মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক রহমান
জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা, বড় সাজ্জাদের সহযোগী আটক
প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলার সময়ই হাটহাজারীতে যুবকের আত্মহত্যা
চট্টগ্রামের সড়ক উন্নয়নে মেয়রের মহড়া, বৃষ্টিক্ষত সড়ক সংস্কারের নির্দেশ
যৌতুক মামলায় চট্টগ্রামে গ্রেফতার হলেন বিসিএস ক্যাডার মাকসুদুল

আরও পড়ুন

গাবতলীতে মাছবাহী কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ, যুবকের মৃত্যু
রাজধানীর দারুস সালাম থানার দ্বীপনগর এলাকায় একটি মাছবাহী কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে মোহাম্মদ ইমরান (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকালে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ও অপর একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান নড়াইল সদরের তুলারামপুর এলাকার সরোয়ার মোল্লার ছেলে এবং তিনি গাবতলীর দ্বীপনগরে থেকে স্থানীয় একটি মাছের আড়তে কাজ করতেন। তার ভাই দেলোয়ার হোসেন জানান, সকালে কাভার্ডভ্যানে মাছ তোলার সময় হঠাৎ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ইমরান ও অপর এক শ্রমিক গুরুতর আহত হন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করা হয়েছে। এই ঘটনায় আহত অপর ব্যক্তি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন।
সম্পর্কিত খবর
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪, উদ্ধার বিপুল মাদক…
বন্যার্তদের পাশে ও উন্নয়নের সফরে মহেশখালীতে প্রধানমন্ত্রী তারেক…
জাল পাসপোর্টে বিদেশ যাওয়ার চেষ্টা, বড় সাজ্জাদের সহযোগী…
প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলার সময়ই হাটহাজারীতে…
চট্টগ্রামের সড়ক উন্নয়নে মেয়রের মহড়া, বৃষ্টিক্ষত সড়ক সংস্কারের…