প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলার সময়ই হাটহাজারীতে যুবকের আত্মহত্যা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রেমিকার সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইসমাইল সিকদার (১৯) নামের এক যুবক। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হিম্মত সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ইসমাইল ওই এলাকার প্রবাসী আইয়ুব সিকদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ জানান, শনিবার রাতে ইসমাইলের মা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে গেলে তিনি নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ইসমাইলের সঙ্গে এলাকার এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার আগে ওই তরুণীর সঙ্গে তিনি ভিডিওকলে কথা বলছিলেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, রোববার সকালে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে উদ্ধার করেছে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে হবে প্রতিমন্ত্রী…
হুমকিতে থামবে না আন্দোলন, মধ্যরাতে বিক্ষোভে চুয়েট শিক্ষার্থীরা
৫৫ বছরে বাংলাদেশ বিমানবাহিনী: ঢাকা সেনানিবাসে জাঁকজমকপূর্ণ আয়োজন

আরও পড়ুন

প্রেমিকার সাথে ভিডিও কলে কথা বলার সময়ই হাটহাজারীতে যুবকের আত্মহত্যা
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। প্রেমিকার সাথে মোবাইলে ভিডিও কলে কথা বলার একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইসমাইল সিকদার (১৯) নামের এক যুবক। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হিম্মত সিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। ইসমাইল ওই এলাকার প্রবাসী আইয়ুব সিকদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ জানান, শনিবার রাতে ইসমাইলের মা ও পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে গেলে তিনি নিজ কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, ইসমাইলের সঙ্গে এলাকার এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। আত্মহত্যার আগে ওই তরুণীর সঙ্গে তিনি ভিডিওকলে কথা বলছিলেন।
খবর পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান জানান, রোববার সকালে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সম্পর্কিত খবর
দেড় হাজার মিয়ানমারি নাগরিককে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া, নিরাপত্তা…
ইঞ্জিন বিকল হয়ে সমুদ্রে আটকা পড়া ১৩ জেলেকে…
বোয়িং-এয়ারবাস কেনায় কোনো চাপ নয়, সিদ্ধান্ত হবে প্রয়োজনে
মাছে-ভাতে বাঙালির ঐতিহ্য ধরে রাখতে মৎস্য উৎপাদন বাড়াতে…