যৌতুক মামলায় চট্টগ্রামে গ্রেফতার হলেন বিসিএস ক্যাডার মাকসুদুল
যৌতুকের অভিযোগে চট্টগ্রাম থেকে ৪৩তম বিসিএস ক্যাডার ও সরকারি কলেজের প্রভাষক মো. মাকসুদুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নগরের শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনে অভিযান চালিয়ে তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাকসুদুল হাসান বরগুনার বেতাগী সরকারি কলেজে প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে স্ত্রীর দাবি করা ১০ লাখ টাকা যৌতুক আদায় করতে না পারলে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। এ ঘটনায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

এদিকে, গ্রেফতারের আগে গত জুলাই মাসের শুরুতে বরগুনার মোকামিয়া এলাকার এক সহকারী শিক্ষিকার সাথে তার কথিত প্রণয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ঘটনার জের ধরেই এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
যৌতুক মামলায় চট্টগ্রামে গ্রেফতার হলেন বিসিএস ক্যাডার মাকসুদুল
যৌতুকের অভিযোগে চট্টগ্রাম থেকে ৪৩তম বিসিএস ক্যাডার ও সরকারি কলেজের প্রভাষক মো. মাকসুদুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে নগরের শুলকবহর এলাকার কালা মুন্সি লেইনে অভিযান চালিয়ে তাকে আটক করে পাঁচলাইশ থানা পুলিশ। পরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মাকসুদুল হাসান বরগুনার বেতাগী সরকারি কলেজে প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তার বিরুদ্ধে স্ত্রীর দাবি করা ১০ লাখ টাকা যৌতুক আদায় করতে না পারলে শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ রয়েছে। এ ঘটনায় যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৪ ধারায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।

এদিকে, গ্রেফতারের আগে গত জুলাই মাসের শুরুতে বরগুনার মোকামিয়া এলাকার এক সহকারী শিক্ষিকার সাথে তার কথিত প্রণয়ের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই ঘটনার জের ধরেই এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…