প্রযুক্তিনির্ভর উন্নয়নে তরুণদের নেতৃত্বই সফলতার চাবিকাঠি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নকে টেকসই করতে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জ্ঞান, সততা এবং সৃজনশীলতাই আগামী বাংলাদেশ গড়ার মূল শক্তি।
শনিবার (৮ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত ‘রোবোফিউশন ১.০- ন্যাশনাল রোবটিক্স ফেস্টিভ্যাল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, সরকারের লক্ষ্য শুধু প্রযুক্তি মানুষের হাতে পৌঁছে দেওয়া নয়, বরং তরুণদের প্রযুক্তির ব্যবহারকারী থেকে উদ্ভাবকে পরিণত করা।
মন্ত্রী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল সনদ প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এগুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। উন্নত বিশ্বের অগ্রগতির পেছনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বাংলাদেশেও সেই ধারা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
আধুনিক প্রযুক্তি ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি তরুণ উদ্ভাবক ফকির মাহবুব আনাম স্বপন রোবটিক্স ফেস্টিভ্যাল
সম্পর্কিত খবর
জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করলে মূর্খ বা ধান্ধাবাজ: আসিফ নজরুল
নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
দেশে ৬ বছরে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫ হাজারের
মানবিকতা ও দায়িত্বশীলতায় ইউএনওদের কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
বিশ্বখ্যাত গুগল-মেটা-টিকটক দেশে বিনিয়োগে আগ্রহী: আইসিটি মন্ত্রী
চট্টগ্রামের সড়ক উন্নয়নে মেয়র শাহাদাতের বিশেষ নজর ও নির্দেশনা

আরও পড়ুন

প্রযুক্তিনির্ভর উন্নয়নে তরুণদের নেতৃত্বই সফলতার চাবিকাঠি
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, দেশের প্রযুক্তিনির্ভর উন্নয়নকে টেকসই করতে হলে তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জ্ঞান, সততা এবং সৃজনশীলতাই আগামী বাংলাদেশ গড়ার মূল শক্তি।
শনিবার (৮ আগস্ট) গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি ক্যাম্পাসে আয়োজিত ‘রোবোফিউশন ১.০- ন্যাশনাল রোবটিক্স ফেস্টিভ্যাল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, সরকারের লক্ষ্য শুধু প্রযুক্তি মানুষের হাতে পৌঁছে দেওয়া নয়, বরং তরুণদের প্রযুক্তির ব্যবহারকারী থেকে উদ্ভাবকে পরিণত করা।
মন্ত্রী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে কেবল সনদ প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এগুলোকে গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। উন্নত বিশ্বের অগ্রগতির পেছনে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভূমিকার কথা উল্লেখ করে তিনি বাংলাদেশেও সেই ধারা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
সম্পর্কিত খবর
জুলাই দিয়ে মুক্তিযুদ্ধকে খাটো করলে মূর্খ বা ধান্ধাবাজ:…
নারায়ণগঞ্জে গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু
দেশে ৬ বছরে মটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ১৫…
মানবিকতা ও দায়িত্বশীলতায় ইউএনওদের কাজ করতে বললেন প্রধানমন্ত্রী
বিশ্বখ্যাত গুগল-মেটা-টিকটক দেশে বিনিয়োগে আগ্রহী: আইসিটি মন্ত্রী
চট্টগ্রামের সড়ক উন্নয়নে মেয়র শাহাদাতের বিশেষ নজর ও…