লোহাগাড়ায় ফুটবল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মাদরাসাছাত্র। শুক্রবার সকালে খেলার ছলে বল তুলতে গিয়ে বিদ্যুতাগ্নিত হয়ে মারা যায় হিফজ বিভাগের শিক্ষার্থী আসহাব (১১)।
উপজেলার নেয়াজরটেক এলাকার তালিমুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। মাদরাসা সুপার মাওলানা ফরিদুল ইসলাম জানান, ভোরে মাঠে ফুটবল খেলার সময় বলটি ছাদে গিয়ে পড়ে। ওই বল ফেরত আনতে ছাদে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। শিক্ষকরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এজাজুল হক শিহাব তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে এবং তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের দাগ রয়েছে।

নিহত আসহাব কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান মিয়াজিপাড়ার মো. ফারুকের ছেলে। এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
লোহাগাড়ায় ফুটবল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসাছাত্রের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মাদরাসাছাত্র। শুক্রবার সকালে খেলার ছলে বল তুলতে গিয়ে বিদ্যুতাগ্নিত হয়ে মারা যায় হিফজ বিভাগের শিক্ষার্থী আসহাব (১১)।
উপজেলার নেয়াজরটেক এলাকার তালিমুল কুরআন মাদরাসা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। মাদরাসা সুপার মাওলানা ফরিদুল ইসলাম জানান, ভোরে মাঠে ফুটবল খেলার সময় বলটি ছাদে গিয়ে পড়ে। ওই বল ফেরত আনতে ছাদে উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। শিক্ষকরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এজাজুল হক শিহাব তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে এবং তার শরীরে বিদ্যুৎস্পৃষ্টের দাগ রয়েছে।

নিহত আসহাব কলাউজান ইউনিয়নের পূর্ব কলাউজান মিয়াজিপাড়ার মো. ফারুকের ছেলে। এ বিষয়ে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…