পল্টনে পুলিশের অভিযানে ওয়ারেন্টমুক্তসহ গ্রেফতার ২৫ জন
রাজধানীর পল্টন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) পল্টন থানার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে গ্রেফতারি পরোয়ানাভুক্ত তিনজন, পুরনো মামলার একজন আসামি এবং ডিএমপি অধ্যাদেশের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ২১ জন রয়েছেন। আটককৃত ব্যক্তিরা হলেন— কৃষ্ণ কুমার সরকার (৬০), খোরশেদ আলম (৪৫), জাহেদুল ইসলাম তালুকদার (৪২), আবু সুফিয়ান (৩৯), তামিম (১৯), মো. আরিফ (১৯), সাইমুন আহম্মেদ (১৯), নাঈম মাঝি (১৯), মাঈন উদ্দিন (৩৫), ইমরান (২৬), রবিন (১৯), সুমন হাওলাদার (২০), জাবেদ আহমেদ রানা (২৪), সুজন (২৫), রনি (৩২), মো. মোক্তার হোসেন (৩৪), মো. রাকিব সিকদার (৩০), মো. ইয়াছিন (৩০), মো. রাকিব (২২), লিটন দাস (৪১), মো. হানিফ (৪২), মো. রাজ (২৯), পলাশ চন্দ্র দাস (৩২), মো. রকি (১৯) এবং তুহিন (২১)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

