ঢাবিতে মেট্রোরেলের নিচে অজ্ঞাত যুবকের মৃতদেহ, ধারণা মাদকাসক্তি
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের অবকাঠামোর নিচ থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রোরেলের নিচে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মাদক সেবনের কারণে অসুস্থ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। এছাড়া নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিমকে বিষয়টি জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল ১৮৫টি ফর্ম
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ, গ্রেফতার ১৯৭
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১ লাখ টাকার…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০ হর্ন
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে সবাই
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই যুবক

আরও পড়ুন
ঢাবিতে মেট্রোরেলের নিচে অজ্ঞাত যুবকের মৃতদেহ, ধারণা মাদকাসক্তি
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মেট্রোরেলের অবকাঠামোর নিচ থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) সকালে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইলিয়াস হোসেন জানান, বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রোরেলের নিচে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, মাদক সেবনের কারণে অসুস্থ হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহটি ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। এছাড়া নিহতের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিমকে বিষয়টি জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
ঘরে বসেই ক্যান্টনমেন্ট বোর্ডের সনদ, মাইগভে খুলে গেল…
ফ্রান্সের পথেই উত্তাল ইতালি: বিক্ষোভে আহত ১৪১ পুলিশ,…
আত্মীয়ের সোনা আত্মসাতের মামলায় গ্রেপ্তার ১, উদ্ধার ১১…
শব্দদূষণ রোধে ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জব্দ ১০…
মোহাম্মদপুরে ‘মাদক অভিযানে’ যুবকের মাথা ফাটল, দায় এড়াচ্ছে…
আইফোন ও বিয়ের প্রতিশ্রুতিতে স্কুলছাত্রী অপহরণ, গ্রেফতার দুই…