রাজধানীর তেজগাঁও বিভাগে অভিযান চালিয়ে গ্রেফতার ৫৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। থানাভিত্তিক গ্রেফতারের বিবরণে দেখা যায়, মোহাম্মদপুর থানায় ২২ জন, হাতিরঝিল থানায় ১১ জন, আদাবর থানায় ৭ জন, শেরেবাংলা নগর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন করে এবং তেজগাঁও থানায় ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময়ে মাদক, চুরি, ছিনতাই এবং ওয়ারেন্টভুক্ত মামলার আসামি হিসেবে অভিযুক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
সম্পর্কিত খবর
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…

রাজধানীর তেজগাঁও বিভাগে অভিযান চালিয়ে গ্রেফতার ৫৬
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চলমান বিশেষ অভিযানে ৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপি সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিএমপি সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের অপরাধপ্রবণ এলাকাগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। থানাভিত্তিক গ্রেফতারের বিবরণে দেখা যায়, মোহাম্মদপুর থানায় ২২ জন, হাতিরঝিল থানায় ১১ জন, আদাবর থানায় ৭ জন, শেরেবাংলা নগর ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৬ জন করে এবং তেজগাঁও থানায় ৪ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন সময়ে মাদক, চুরি, ছিনতাই এবং ওয়ারেন্টভুক্ত মামলার আসামি হিসেবে অভিযুক্ত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
সম্পর্কিত খবর
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…