পতেঙ্গার ৩ রেস্তোরাঁকে জরিমানা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ
খাদ্য নিরাপত্তা আইন অমান্য করার দায়ে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় তিনটি খাবারের দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে ওই তিন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে হোটেল পতেঙ্গার বিরুদ্ধে পোড়া তেল ব্যবহার করে খাবার তৈরি এবং কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার একই ফ্রিজে রাখার অপরাধ প্রমাণ মিলে। এছাড়া পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় তাদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই কারণে চাটগাঁও রান্নাঘরকে ১০ হাজার এবং ফ্রিজে নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার দায়ে ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
সম্পর্কিত খবর
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে স্বামীর বিরুদ্ধে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের জীবন রূপকথার…

পতেঙ্গার ৩ রেস্তোরাঁকে জরিমানা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগ
খাদ্য নিরাপত্তা আইন অমান্য করার দায়ে চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় তিনটি খাবারের দোকানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে ওই তিন প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে হোটেল পতেঙ্গার বিরুদ্ধে পোড়া তেল ব্যবহার করে খাবার তৈরি এবং কাঁচা মাছ-মাংসের সাথে রান্না করা খাবার একই ফ্রিজে রাখার অপরাধ প্রমাণ মিলে। এছাড়া পরিবেশ অপরিচ্ছন্ন থাকায় তাদের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই কারণে চাটগাঁও রান্নাঘরকে ১০ হাজার এবং ফ্রিজে নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নার দায়ে ভ্যালেন্সিয়া ফুড কর্নারকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি সবাইকে আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।
সম্পর্কিত খবর
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…
প্রবাসের আট লাখ টাকা পাঠিয়েও ফিরতেই অস্বীকার, ধুনটে…
সরকারি দপ্তর জুড়ে শতভাগ তামাকমুক্ত পরিবেশের অঙ্গীকার চট্টগ্রামে
৯ হাজার অভিযানে মালয়েশিয়ায় আটক ৫৭ হাজারের বেশি…
বম্বের নায়িকা থেকে পাকিস্তানের সুরের রানি, নূর জাহানের…