চট্টগ্রামকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে মেয়রের মাঠ পর্যায়ে তদারকি

প্রাইম বার্তা অনলাইন
০৬ আগস্ট ২০২৬ ৭:৫৪ পিএম
চট্টগ্রামকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে মেয়রের মাঠ পর্যায়ে তদারকি

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, নগর উন্নয়ন কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ থাকবে না। পরিকল্পিত উন্নয়নের সুফল নগরীর প্রতিটি ওয়ার্ডে সমানভাবে পৌঁছে দিতে কাজ করছে সংস্থাটি। গত বৃহস্পতিবার (৬ আগস্ট) টাইগারপাস থেকে অক্সিজেন হয়ে ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড থেকে ৪১ নম্বর পতেঙ্গা ওয়ার্ড পর্যন্ত বিভিন্ন সড়ক ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনের এক পর্যায়ে মেয়র সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন, মিডিয়ান উন্নয়ন, বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন। অক্সিজেন মোড়ে নির্মাণাধীন গোলচত্বরের কাজ দ্রুত শেষ করতে তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত নগরীর বিভিন্ন সড়ক দ্রুত সংস্কার করে নাগরিকদের দুর্ভোগ লাঘবের জন্য প্রধান প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি।

মেয়র আরও জানান, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যাপ্ত আলোকায়ন ও ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর স্মার্ট চট্টগ্রাম গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। এ সময় তিনি কর্মকর্তাদের নির্ধারিত সময়ে কাজ শেষ করার পাশাপাশি গুণগত মান নিশ্চিত করতে কঠোর নির্দেশ প্রদান করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...