র্যাবের স্থলে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, খসড়া আইন প্রকাশ মন্ত্রণালয়ের
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বড় ধরনের সংস্কারের ধোঁয়াশায় সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
খসড়া আইনে প্রস্তাব করা হয়েছে, বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে এসআরবি। বাহিনীটির সদর দপ্তর ঢাকায় স্থাপনের প্রস্তাব থাকলেও প্রয়োজনে দেশের যেকোনো স্থানে এর ইউনিট স্থাপন করা যাবে। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক এই বাহিনীর দায়িত্ব পালন করবেন। এছাড়াও বাহিনীর জন্য নির্ধারিত পোশাক, পতাকা ও প্রতীক থাকবে।
সদস্যদের নিয়োগ ও অপরাধ দমনে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে খসড়ায়। পুলিশের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনী থেকেও সদস্য নেওয়া যাবে। মাদক, অস্ত্র, মানবপাচার, সাইবার অপরাধ এবং সন্ত্রাসবাদ দমনে এই বাহিনী সরাসরি অভিযান পরিচালনা ও মামলা তদন্তের সুযোগ পাবে। একইসাথে বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নাগরিক অভিযোগ নিষ্পত্তিতে আলাদা কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

র্যাবের স্থলে ‘এসআরবি’ গঠনের উদ্যোগ, খসড়া আইন প্রকাশ মন্ত্রণালয়ের
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বড় ধরনের সংস্কারের ধোঁয়াশায় সরকার নতুন পদক্ষেপ নিয়েছে। এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
খসড়া আইনে প্রস্তাব করা হয়েছে, বাংলাদেশ পুলিশের অধীনে একটি বিশেষায়িত ইউনিট হিসেবে কাজ করবে এসআরবি। বাহিনীটির সদর দপ্তর ঢাকায় স্থাপনের প্রস্তাব থাকলেও প্রয়োজনে দেশের যেকোনো স্থানে এর ইউনিট স্থাপন করা যাবে। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার একজন মহাপরিচালক এই বাহিনীর দায়িত্ব পালন করবেন। এছাড়াও বাহিনীর জন্য নির্ধারিত পোশাক, পতাকা ও প্রতীক থাকবে।
সদস্যদের নিয়োগ ও অপরাধ দমনে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে খসড়ায়। পুলিশের পাশাপাশি প্রতিরক্ষা বাহিনী থেকেও সদস্য নেওয়া যাবে। মাদক, অস্ত্র, মানবপাচার, সাইবার অপরাধ এবং সন্ত্রাসবাদ দমনে এই বাহিনী সরাসরি অভিযান পরিচালনা ও মামলা তদন্তের সুযোগ পাবে। একইসাথে বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা ও নাগরিক অভিযোগ নিষ্পত্তিতে আলাদা কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…