রাঙ্গুনিয়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগের দুই নেতাসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতারা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছের উদ্দিন (৪৪) এবং পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হোসেন (৪৩)। ২০২৫ সালের ২২ জানুয়ারি দায়ের করা একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়। এছাড়া মরিয়মনগর ইউনিয়নের সওদাগরপাড়ার বাসিন্দা নাছের উদ্দিনের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।
একই অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, বন আইনের পৃথক দুই মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. পারভেজ, নুরুল ইসলাম ও আবু বক্করকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
গ্রাহকের ২৯ কোটি টাকা আত্মসাৎ: চট্টগ্রাম জিপিও কর্মকর্তার ১০ বছর…
ফটিকছড়ির শান্তিরহাটে বাজারে আগুন, ১৬ দোকান পুড়ে ছাই
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকার ইঙ্গিত
মিরপুরের গোলচত্বরে পুলিশের অভিযান, গ্রেফতার পেশাদার ছিনতাইকারী
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত, ধারণা মাদক বিরোধের জের
শিল্প খাতে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতের নির্দেশ সংসদীয় কমিটির

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় নাশকতা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগ নেতা গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগের দুই নেতাসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামী লীগ নেতারা হলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাছের উদ্দিন (৪৪) এবং পোমরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হোসেন (৪৩)। ২০২৫ সালের ২২ জানুয়ারি দায়ের করা একটি নাশকতা মামলায় তাদের গ্রেফতার করা হয়। এছাড়া মরিয়মনগর ইউনিয়নের সওদাগরপাড়ার বাসিন্দা নাছের উদ্দিনের বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে।
একই অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিকে, বন আইনের পৃথক দুই মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. পারভেজ, নুরুল ইসলাম ও আবু বক্করকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পর্কিত খবর
গ্রাহকের ২৯ কোটি টাকা আত্মসাৎ: চট্টগ্রাম জিপিও কর্মকর্তার…
ফটিকছড়ির শান্তিরহাটে বাজারে আগুন, ১৬ দোকান পুড়ে ছাই
রাষ্ট্রপতি নির্বাচন: সংসদে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকার ইঙ্গিত
মিরপুরের গোলচত্বরে পুলিশের অভিযান, গ্রেফতার পেশাদার ছিনতাইকারী
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক নিহত, ধারণা মাদক বিরোধের জের
শিল্প খাতে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিতের নির্দেশ সংসদীয়…