সমুদ্রে নৌকা বিকল: ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল বাংলাদেশ কোস্টগার্ড

প্রাইম বার্তা অনলাইন
০৫ আগস্ট ২০২৬ ১২:৫০ পিএম
সমুদ্রে নৌকা বিকল: ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল বাংলাদেশ কোস্টগার্ড

চট্টগ্রামের সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়া ১৮ জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার সকাল থেকেই ওই জেলেরা সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রে ভাসমান অবস্থায় ছিলেন।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানিয়েছেন, ‘এফবি নিশান-২’ নামের ফিশিংবোটটি মঙ্গলবার সকাল ৬টার দিকে মাছ ধরে ফিরছিল। পথে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে গেলে জেলেরা সাগরের মাঝে আটকা পড়েন। দুপুর ১টায় এক জেলে মুঠোফোনে বিষয়টি মালিককে জানানোর পর ৯৯৯ নম্বরে ফোন করা হয়।

খবর পেয়ে দ্রুত সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযান চালিয়ে বিকল বোটসহ সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়ার পর নৌকাসহ মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা জানান, উপকূলীয় এলাকার নিরাপত্তা ও সমুদ্রে আটকে পড়া জেলেদের উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...