চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ডে ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড
চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা একটি মৎস্য জেলে বোট ও এর ১৮ আরোহীকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপকূল থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, সকাল ৬টায় মাছ ধরে ফেরার পথে সাঙ্গু অঞ্চলে ‘এফবি নিশান-২’ নামক ট্রলারটির ইঞ্জিন অকেজো হয়ে পড়ে। সাগরের মাঝে চরম বিপদে পড়া জেলেরা দুপুর ১টার দিকে মুঠোফোনে মালিককে বিষয়টি জানালে তিনি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
সংবাদ পেয়ে সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটটি ও ১৮ জেলেকে নিরাপদে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহের পর তাদের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জেলেদের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে ফিরল মায়ের…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল আজ
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার দেখা হবে…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি এমপি এনামুলের

আরও পড়ুন

চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ডে ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্টগার্ড
চট্টগ্রামের সাঙ্গু গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায় ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা একটি মৎস্য জেলে বোট ও এর ১৮ আরোহীকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপকূল থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে এই উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, সকাল ৬টায় মাছ ধরে ফেরার পথে সাঙ্গু অঞ্চলে ‘এফবি নিশান-২’ নামক ট্রলারটির ইঞ্জিন অকেজো হয়ে পড়ে। সাগরের মাঝে চরম বিপদে পড়া জেলেরা দুপুর ১টার দিকে মুঠোফোনে মালিককে বিষয়টি জানালে তিনি জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।
সংবাদ পেয়ে সমুদ্রে টহলরত কোস্টগার্ড জাহাজ ‘শ্যামল বাংলা’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোটটি ও ১৮ জেলেকে নিরাপদে উদ্ধার করে। প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহের পর তাদের মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে। মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জেলেদের নিরাপত্তায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
সিঙ্গাপুরে ‘সাইলেন্ট হিরোস’ খেতাব পেলেন সাকিব, ফাইনালিস্ট রায়হান
তিস্তার উত্তাল স্রোতে ভেসেছিল হাতির বাচ্চা, জেলেদের সাহসে…
শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন দাখিল…
হুমকির মাঝেই ‘ফলপ্রসূ’ বৈঠকের দাবি, ইরানের সঙ্গে আবার…
শরীরে ১৫০ পেলেট: মেনন-কামরুলের বিরুদ্ধে জুলাইযোদ্ধার জবানবন্দি
পটিয়ায় নৈরাজ্য ঘটাতে দেওয়া হবে না, কঠোর হুঁশিয়ারি…