বিজ্ঞাপন

ডিসপ্লেতে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র, ‘পালাবে না’ শুনে হাসলেন রিকশাচালকরা

প্রাইম বার্তা অনলাইন
০৫ আগস্ট ২০২৬ ৭:১৫ এএম
ডিসপ্লেতে জুলাই গণঅভ্যুত্থানের চিত্র, ‘পালাবে না’ শুনে হাসলেন রিকশাচালকরা

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের দুই বছর পূর্তি উপলক্ষে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস জুড়ে স্থাপন করা হয়েছে বড় পর্দার ডিসপ্লে বোর্ড। মঙ্গলবার গভীর রাতে উপাচার্য ভবনের সামনে স্থাপিত একটি বোর্ডে ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই ভাষণ প্রচার করা হলে সেখানে জড়ো হওয়া অর্ধশতাধিক রিকশাচালক হাসিতে ফেটে পড়েন।

এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। যখন পর্দায় ভেসে উঠলো জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ শিক্ষার্থীদের মরদেহের ভিডিও চিত্র, তখন তাদের মুখের হাসি মুহূর্তেই পরিবর্তিত হয়ে গম্ভীর আবেগে রূপ নেয়। কেবল রিকশাচালক নয়, সাধারণ পথচারী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষও রাস্তায় দাঁড়িয়ে গভীর মনোযোগের সাথে সেই ঐতিহাসিক দৃশ্যগুলো অবলোকন করতে দেখা যায়।

বিজ্ঞাপন

আগামী ৫ আগস্ট আন্দোলনের বিজয়ের দুই বছর পূর্ণ হবে। এ উপলক্ষ্যে ক্যাম্পাসের শাহবাগ, চারুকলা ও ভিসি ভবনসহ বিভিন্ন স্থানে এসব প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়েছে। জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ এবং বিগত সরকারের সীমাহীন দুর্নীতি ও নির্যাতনের চিত্র নতুন প্রজন্মের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। রাতের অন্ধকারে এসব বড় পর্দায় আন্দোলনের রোমহর্ষক মুহূর্তগুলো দেখে সাধারণ মানুষের মাঝে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...