পোড়া তেলে ফুচকা তৈরি, চট্টগ্রামে ভাই ভাই ফুচকা হাউসকে জরিমানা
স্বাস্থ্যর কথা না ভেবে অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ব্যবহার করার অপরাধে চট্টগ্রামের একটি ফুচকার দোকানকে জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ আগস্ট) নগরের গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভাই ভাই ফুচকা হাউসকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে নোংরা পরিবেশে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পুরনো বা পোড়া তেল দিয়ে ফুচকা ভাজা হচ্ছিল। এছাড়া তারা সঠিকভাবে নিবন্ধনও করেনি।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি থাকায় দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

পোড়া তেলে ফুচকা তৈরি, চট্টগ্রামে ভাই ভাই ফুচকা হাউসকে জরিমানা
স্বাস্থ্যর কথা না ভেবে অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ব্যবহার করার অপরাধে চট্টগ্রামের একটি ফুচকার দোকানকে জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার (৪ আগস্ট) নগরের গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভাই ভাই ফুচকা হাউসকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে নোংরা পরিবেশে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পুরনো বা পোড়া তেল দিয়ে ফুচকা ভাজা হচ্ছিল। এছাড়া তারা সঠিকভাবে নিবন্ধনও করেনি।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারা অনুযায়ী এই জরিমানা আরোপ করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি থাকায় দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…