অবৈধ তামাকের দোকান উচ্ছেদে ডিএনসিসির অভিযানে সংগঠনগুলোর সমর্থন

প্রাইম বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৬ ৯:২৬ পিএম
অবৈধ তামাকের দোকান উচ্ছেদে ডিএনসিসির অভিযানে সংগঠনগুলোর সমর্থন

রাজধানীর ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান অভিযানকে স্বাগত জানিয়েছে একটি স্বাস্থ্যবিষয়ক সংগঠন। মঙ্গলবার (৪ আগস্ট) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, এই উচ্ছেদ অভিযানের ফলে তামাকজাত দ্রব্যের অবৈধ বিক্রয়কেন্দ্রগুলো বন্ধ হওয়ায় জনস্বাস্থ্য ঝুঁকি কমবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উচ্ছেদ হওয়া দোকানগুলোর একটি বড় অংশ দীর্ঘদিন ধরে তামাকজাত দ্রব্য বিক্রির প্রধান কেন্দ্র হিসেবে কাজ করছিল। এসব দোকানে আইন অমান্য করে সিগারেট ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, ডিসপ্লে এবং খালি প্যাকেট প্রদর্শন করা হতো। এর মাধ্যমে সাধারণ মানুষের পাশাপাশি শিশু ও কিশোরদের ধূমপানের দিকে প্রলুব্ধ করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ।

সংগঠনটি উল্লেখ করে, সরকার জনস্বাস্থ্য রক্ষায় এ বছর ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’-এর সংশোধনী আনার মাধ্যমে আইনটি আরও কঠোর করেছে। এমতাবস্থায়, ডিএনসিসির প্রতি তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে নিয়মিত ও অব্যাহত অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...