জুলাই আন্দোলনের সফলতা জনগণের, দেশ পুনর্গঠনের ডাক প্রধানমন্ত্রীর
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেছেন, গত জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের মূল কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের। তিনি বলেন, কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দল এই অভ্যুত্থানের মালিক হতে পারে না; বরং জনগণ যখন পরিবর্তন চেয়েছিল, তখনই এই আন্দোলন সফল হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলের ওই সভায় প্রধানমন্ত্রী ১৭ বছরের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে বলেন, বিএনপিসহ গণতন্ত্রবিশ্বাসী সব রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে ছিল এবং জনগণকে কখনো একা ফেলে যায়নি। এখন আন্দোলন ও তর্ক-বিতর্কের সময় শেষ, দেশ পুনর্গঠনে মনোযোগ দেওয়ার বার্তা দেন তিনি।
তারেক রহমান সতর্ক করে দিয়ে বলেন, ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। সরকার জনগণের জন্য যে পরিকল্পনা ও পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, তা ধীরে ধীরে বাস্তবায়ন করে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

জুলাই আন্দোলনের সফলতা জনগণের, দেশ পুনর্গঠনের ডাক প্রধানমন্ত্রীর
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করেছেন, গত জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের মূল কৃতিত্ব দেশের সর্বস্তরের জনগণের। তিনি বলেন, কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দল এই অভ্যুত্থানের মালিক হতে পারে না; বরং জনগণ যখন পরিবর্তন চেয়েছিল, তখনই এই আন্দোলন সফল হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলের ওই সভায় প্রধানমন্ত্রী ১৭ বছরের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে বলেন, বিএনপিসহ গণতন্ত্রবিশ্বাসী সব রাজনৈতিক দল ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে ছিল এবং জনগণকে কখনো একা ফেলে যায়নি। এখন আন্দোলন ও তর্ক-বিতর্কের সময় শেষ, দেশ পুনর্গঠনে মনোযোগ দেওয়ার বার্তা দেন তিনি।
তারেক রহমান সতর্ক করে দিয়ে বলেন, ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের বিরুদ্ধে জনগণকে সজাগ থাকতে হবে। সরকার জনগণের জন্য যে পরিকল্পনা ও পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে, তা ধীরে ধীরে বাস্তবায়ন করে তাদের প্রত্যাশা পূরণ করতে হবে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…