বেইলি রোডে গাইড ওয়ালে অনিয়ম, ঠিকাদারকে শোকজ ডিএসসিসির
রাজধানীর ব্যস্ততম বেইলি রোডে চলমান ফুটপাত ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম গত রোববার রাতে ওই এলাকা আকস্মিক পরিদর্শনে গেলে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
পরিদর্শনকালে দেখা যায়, ২৪ নম্বর বাংলোর সামনে নির্মিত ৯ মিটার গাইড ওয়ালে নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি। এমনকি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বা কার্য-সহকারী উপস্থিত না থাকা সত্ত্বেও রাতের আঁধারে অননুমোদিতভাবে ঢালাইয়ের কাজ চালানো হচ্ছিল। এটি সরকারি ক্রয় বিধিমালা এবং চুক্তির শর্ত লঙ্ঘনের শামিল।
এ অবস্থায় চুক্তির শর্ত অনুযায়ী ওই কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নিম্নমানের কাজ হওয়ায় নির্মিত গাইড ওয়ালটি ভেঙে ফেলে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন। একইসঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান DIC & AW (JV)-কে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

আরও পড়ুন

বেইলি রোডে গাইড ওয়ালে অনিয়ম, ঠিকাদারকে শোকজ ডিএসসিসির
রাজধানীর ব্যস্ততম বেইলি রোডে চলমান ফুটপাত ও ড্রেনেজ উন্নয়ন প্রকল্পে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম গত রোববার রাতে ওই এলাকা আকস্মিক পরিদর্শনে গেলে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে।
পরিদর্শনকালে দেখা যায়, ২৪ নম্বর বাংলোর সামনে নির্মিত ৯ মিটার গাইড ওয়ালে নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়নি। এমনকি দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বা কার্য-সহকারী উপস্থিত না থাকা সত্ত্বেও রাতের আঁধারে অননুমোদিতভাবে ঢালাইয়ের কাজ চালানো হচ্ছিল। এটি সরকারি ক্রয় বিধিমালা এবং চুক্তির শর্ত লঙ্ঘনের শামিল।
এ অবস্থায় চুক্তির শর্ত অনুযায়ী ওই কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। নিম্নমানের কাজ হওয়ায় নির্মিত গাইড ওয়ালটি ভেঙে ফেলে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছে সিটি করপোরেশন। একইসঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান DIC & AW (JV)-কে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…