কর্ণফুলীতে কেইপিজেড হামলার আসামি ‘গাছখেকো’ সালাউদ্দিন গ্রেফতার
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় হামলা, ভাঙচুর ও দেশীয় অস্ত্র মহড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সালাউদ্দিন ওরফে ‘গাছখেকো’ সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে কেইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সালাউদ্দিন ওই উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের রাজ্জাকপাড়ার বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মে কেইপিজেডের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া, যানবাহনে হামলা এবং ভাঙচুর চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এই মামলার দ্বিতীয় আসামি হিসেবে তার নাম রয়েছে। ঘটনার দিন পুলিশ ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, ইট ও ভাঙা কাচ উদ্ধার করেছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, সালাউদ্দিনের বিরুদ্ধে থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একটি, চুরির ঘটনায় একটি এবং হত্যাচেষ্টাসহ সংঘবদ্ধ হামলা, অবৈধ অনুপ্রবেশ ও মারধরের অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ছিনতাই ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গ্রেফতার
মেয়ের নির্দেশে যশোর থেকে হেরোইন আনতে গিয়ে যাত্রাবাড়ীতে গ্রেপ্তার মা
ঝাড়ফুঁকের নামে মারধরে প্রাণ গেল ১৮ বছরের ছেলের, আটক বাবা-মা
বহর সম্প্রসারণে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান, আজ চুক্তি সই
পল্লবীর বাউনিয়াবাদে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক গ্রেফতার, পালিয়েছে…
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার হাত বাড়াল চীন

কর্ণফুলীতে কেইপিজেড হামলার আসামি ‘গাছখেকো’ সালাউদ্দিন গ্রেফতার
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) এলাকায় হামলা, ভাঙচুর ও দেশীয় অস্ত্র মহড়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সালাউদ্দিন ওরফে ‘গাছখেকো’ সালাউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) বিকেলে কেইপিজেড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সালাউদ্দিন ওই উপজেলার বড়উঠান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহমীরপুর গ্রামের রাজ্জাকপাড়ার বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ মে কেইপিজেডের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়া, যানবাহনে হামলা এবং ভাঙচুর চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। এই মামলার দ্বিতীয় আসামি হিসেবে তার নাম রয়েছে। ঘটনার দিন পুলিশ ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, ইট ও ভাঙা কাচ উদ্ধার করেছিল।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, সালাউদ্দিনের বিরুদ্ধে থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে সন্ত্রাসবিরোধী আইনে একটি, চুরির ঘটনায় একটি এবং হত্যাচেষ্টাসহ সংঘবদ্ধ হামলা, অবৈধ অনুপ্রবেশ ও মারধরের অভিযোগে আরও তিনটি মামলা রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সম্পর্কিত খবর
ছিনতাই ও চাঁদাবাজির মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে…
মেয়ের নির্দেশে যশোর থেকে হেরোইন আনতে গিয়ে যাত্রাবাড়ীতে…
ঝাড়ফুঁকের নামে মারধরে প্রাণ গেল ১৮ বছরের ছেলের,…
বহর সম্প্রসারণে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কিনছে বিমান, আজ…
পল্লবীর বাউনিয়াবাদে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যুবক…
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশকে সহযোগিতার হাত বাড়াল…