চাঁদার দাবিতে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ লুট
চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদাবাজির দাবি পূরণ না করায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা তার দোকান থেকে নগদ সাড়ে ৩ লাখ টাকা লুটে নিয়ে যায়। গত রোববার রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাশমুন্সি হাট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী তড়িৎ কান্তি গুহকে (৫২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি।
ভুক্তভোগী জানান, একই এলাকার রাসেল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করছিলেন। এর আগে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে তার দোকানে হামলা চালানো হয়। ওই ঘটনায় রাসেল গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পান। জামিনে বের হয়ে আবারও চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে রাসেলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় এবং দোকানের টাকা লুট করে পালিয়ে যায়।
বাঁশখালী থানার উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরিফ জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পর্কিত খবর
দেশে অস্থিরতা বরদাস্ত করা হবে না: চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান
হিরোশিমার ক্ষত শুকায়নি, মানবতার ওপর হামলা অব্যাহত
হাটহাজারীতে শাহ আহমদ শফীর কবর জিয়ারত প্রধানমন্ত্রী তারেক রহমানের
ঢাকায় বসছে বিশ্বনেতাদের সমাবেশ, ৩ অক্টোবর শুরু বে অব বেঙ্গল
বাকিডিরা কোটি কোটি, এখনো জিন্দা: স্যারদের উদ্দেশ্যে ফারুকীর বার্তা
সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের উদ্যোগ

আরও পড়ুন

চাঁদার দাবিতে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ লুট
চট্টগ্রামের বাঁশখালীতে চাঁদাবাজির দাবি পূরণ না করায় এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তরা তার দোকান থেকে নগদ সাড়ে ৩ লাখ টাকা লুটে নিয়ে যায়। গত রোববার রাতে উপজেলার কালীপুর ইউনিয়নের রামদাশমুন্সি হাট এলাকায় এই ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী তড়িৎ কান্তি গুহকে (৫২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি।
ভুক্তভোগী জানান, একই এলাকার রাসেল নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করছিলেন। এর আগে ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে তার দোকানে হামলা চালানো হয়। ওই ঘটনায় রাসেল গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পান। জামিনে বের হয়ে আবারও চাঁদা দাবি করলে তিনি তা দিতে অস্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে রাসেলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায় এবং দোকানের টাকা লুট করে পালিয়ে যায়।
বাঁশখালী থানার উপ-পুলিশ পরিদর্শক মোহাম্মদ আরিফ জানিয়েছেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। শিগগিরই তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সম্পর্কিত খবর
দেশে অস্থিরতা বরদাস্ত করা হবে না: চট্টগ্রামে প্রধানমন্ত্রী…
হিরোশিমার ক্ষত শুকায়নি, মানবতার ওপর হামলা অব্যাহত
হাটহাজারীতে শাহ আহমদ শফীর কবর জিয়ারত প্রধানমন্ত্রী তারেক…
ঢাকায় বসছে বিশ্বনেতাদের সমাবেশ, ৩ অক্টোবর শুরু বে…
বাকিডিরা কোটি কোটি, এখনো জিন্দা: স্যারদের উদ্দেশ্যে ফারুকীর…
সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সরকারের…