কারা কর্মকর্তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করল কারা অধিদপ্তর
কারা কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুরান ঢাকা কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে নিজস্ব ব্যবস্থাপনায় একটি মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট চালু করেছে কারা অধিদপ্তর। রোববার (৩ আগস্ট) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. জান্নাত-উল-ফরহাদ জানান, এটি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ করেছে এবং স্টাফ কল্যাণে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। তিনি আরও জানান, একজন কর্মকর্তা বা কর্মচারী নিজে, তার স্বামী বা স্ত্রী এবং সন্তানরা সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে চিকিৎসা ও প্যাথলজিক্যাল সেবা পাবেন।
এছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের বাবা-মা এবং শ্বশুর-শাশুড়িরা সরকারি নির্ধারিত মূল্যের ৫০ শতাংশ ছাড়ে প্যাথলজিক্যাল পরীক্ষার সুবিধা পাবেন। ঢাকায় চিকিৎসার জন্য আসা দেশের বিভিন্ন কারাগারের কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

আরও পড়ুন

কারা কর্মকর্তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করল কারা অধিদপ্তর
কারা কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুরান ঢাকা কেন্দ্রীয় কারা ক্যাম্পাসে নিজস্ব ব্যবস্থাপনায় একটি মেডিকেল সেন্টার ও প্যাথলজিক্যাল ইউনিট চালু করেছে কারা অধিদপ্তর। রোববার (৩ আগস্ট) কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. জান্নাত-উল-ফরহাদ জানান, এটি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ করেছে এবং স্টাফ কল্যাণে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ। তিনি আরও জানান, একজন কর্মকর্তা বা কর্মচারী নিজে, তার স্বামী বা স্ত্রী এবং সন্তানরা সম্পূর্ণ বিনামূল্যে এখান থেকে চিকিৎসা ও প্যাথলজিক্যাল সেবা পাবেন।
এছাড়া কর্মকর্তা ও কর্মচারীদের বাবা-মা এবং শ্বশুর-শাশুড়িরা সরকারি নির্ধারিত মূল্যের ৫০ শতাংশ ছাড়ে প্যাথলজিক্যাল পরীক্ষার সুবিধা পাবেন। ঢাকায় চিকিৎসার জন্য আসা দেশের বিভিন্ন কারাগারের কর্মকর্তা-কর্মচারীরাও এই নতুন মেডিকেল সেন্টার থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…